Wednesday, December 6th, 2023
পিরোজপুরে নারীর ক্ষমতায়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে উঠান বৈঠক
পিরোজপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সেবাসমূহ অবহিতকরণ, নারীর ক্ষমতায়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার পিরোজপুর মহিলা বিষয়ক অধিদপ্তর ও আত্ম-সাহায্য কর্মসূচি (এসএইচপি) পিরোজপুর এর যৌথ আয়োজনে (এসএইচপি) এর নিজস্ব কার্যালয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসএইচপি এর নির্বাহী পরিচালক হাসনেয়ারা হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জাতীয় মহিলা সংস্থা’র সাবেক চেয়ারম্যান কাজি রুহিয়া বেগম হাসি, পিরোজপুর মহিলা শ্রমিক লীগের আহবায়ক অর্পনা হালদার।
বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাবান নারীর তালিকায় শেখ হাসিনা
২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাবান ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতবারও তিনি এই তালিকায় ছিলেন। তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বেলজিয়ামের রাজনীতিবিদ উরসুলা ফন ডার লিয়েন। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন তালিকার ৪৬তম অবস্থানে। মোট ছয়টি ক্যাটাগরির মধ্যে তালিকায় প্রথম চারজনই এসেছেন রাজনীতি ও নীতি ক্যাটাগরি থেকে। আর এই ক্যাটাগরিতে শেখ হাসিনা রয়েছেন নবম স্থানে। ‘ফোর্বস’-এর এবারের তালিকায় রাজনীতি ও নীতি বিভাগে ১৮ ক্ষমতাধর নারী স্থান পেয়েছেন। এই তালিকায় নবম স্থানে পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়েবিস্তারিত পড়ুন
ডিসেম্বরেই রিজার্ভে যোগ হচ্ছে ১ বিলিয়ন, স্বস্তি ফেরার আশা
বাংলাদেশের অর্থনীতির জন্য সুখবর। ডিসেম্বরের মধ্যেই অর্থনীতির সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক সূচক বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলারের বেশি যোগ হচ্ছে। আর তাতে রিজার্ভ বেড়ে ২১ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছবে। মেটানো যাবে সাড়ে চার মাসের আমদানি ব্যয়। অর্থনীতিতে স্বস্তি ফিরে আসতে শুরু করবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। সব কিছু ঠিকঠাক থাকলে ৭ জানুয়ারি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে চলতি বছরের মধ্যেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বহুল প্রতিক্ষিত ৪৭০ কোটি (৪.৭ বিলিয়ন) ঋণের দ্বিতীয় কিস্তি ৬৮ কোটি ১০ লাখ ঋণ ছাড় করা হবে। সেইবিস্তারিত পড়ুন
স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট যুক্তরাষ্ট্রের স্বার্থরক্ষার এজেন্ডা, এতে সত্য-মিথ্যা থাকে
প্রতিবছর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে আইনশৃঙ্খলা নিয়ে যে প্রতিবেদন প্রস্তুত করা হয় সেসব তাদের নিজেদের স্বার্থরক্ষার এজেন্ডা হিসেবেই দেওয়া হয়। কখন কোন রাষ্ট্রের সাথে তাদের সম্পর্কের ধরণ কী হবে সেসব বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার্থে এসব এজেন্ডা নির্ধারণ করে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আধিপত্য বজায় রাখতে নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্যই যুক্তরাষ্ট্র এধরনের প্রতিবেদন প্রস্তুত করে। যেকারণে এবছর বাংলাদেশের আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর যে দোষগুলো মার্কিন প্রতিবেদনে ধরা পড়ছে, গতবছর সেইসবকেই তারা প্রশংসার দৃষ্টিতে দেখেছিলেন। তারা এও বলছেন, প্রশ্ন তোলা দরকার- কী কারণে তারা হঠাৎ নেতিবাচক হয়ে উঠলেন। পুলিশের বিশেষায়িত বাহিনীবিস্তারিত পড়ুন
জামায়াতে-ই-ইসলামীর রাজনীতি ও মার্কিন তৎপরতা
১৯৪৭ এ ভারত বিভক্তির পর থেকে পশ্চিম পাকিস্তানীদের দীর্ঘ ২৪ বছরের শোষণ থেকে পুর্ব বাংলার জনগণকে মুক্তি দিতে আওয়ামী লীগ সভাপতি ব্ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দি উদ্যান) স্বাধীনতার ডাক দেন এবং ২৬ মার্চ বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করেন। জামায়াত-ই-ইসলামী বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে নিরীহ বাঙালীদের গণহত্যায় অংশ নেয়। যুদ্ধাপরাধ, গণহত্যা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াত-ই-ইসলামীর ভূমিকা: আওয়ামী লীগের নেতৃত্বে ১৯৭১ সালের এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা লাভ করে। ১৯৮১ সালে দেয়া এক পরিসংখ্যানে সম্মিলিত জাতিসংঘের সার্বজনীনবিস্তারিত পড়ুন
বীজ শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা
বীজ ফসল উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান। ভাল ফসলের জন্য ভাল বীজ প্রয়োজন। ফসল উৎপাদনে ভাল বীজের গুরুত্ব অনুভব করে ‘সোনার বাংলা’র স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে জাতীয় বীজ বোর্ড গঠন করেন। এর পরপরই ১৯৭৪ সালের ২২ জানুয়ারি প্রতিষ্ঠা করেন তৎকালীন ‘বীজ অনুমোদন সংস্থা’ তথা আজকের ‘বীজ প্রত্যয়ন এজেন্সি’। এছাড়া ১৯৭৩-৭৮ মেয়াদের বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিশ্ব ব্যাংকের সহায়তায় অনুমোদন করেন ‘দানাশস্য বীজ প্রকল্প’। এ সময় বিএডিসিকে দায়িত্ব প্রদান করা হয় ধান, পাট ও গমবীজ ফসলের বীজ উৎপাদনের জন্য। ফলে ১৯৭৪-৭৫ সাল হতে এ কার্যক্রমেরবিস্তারিত পড়ুন
উপকূলীয় পর্যটনশিল্পে ঈর্ষণীয় সাফল্য ও পরবর্তী করণীয়
উপকূলীয় পর্যটন বলতে উপকূলীয় রেখা হতে ১৫০ কি.মি. পর্যন্ত ভূমি ও তার সঙ্গে প্রয়োজনীয় জলসীমার মধ্যে পরিচালিত পর্যটনকে বোঝায়। সমুদ্রকেন্দ্রিক যে ৪ ধরনের পর্যটন (জলাভূমি পর্যটন, সৈকত পর্যটন, সমুদ্র পর্যটন ও উপকূলীয় পর্যটন) রয়েছে তার মধ্যে এটি অন্যতম। কখনও কখনও এটিকে জলাভূমি পর্যটন ও সৈকত পর্যটনের সামগ্রিকরূপকেও বোঝায়। বাংলাদেশের ১৯টি উপকূলীয় জেলা এই পর্যটন শিল্পের সঙ্গে জড়িত রয়েছে। এসকল জেলায় অবস্থিত পর্যটন শিল্প বিভিন্ন কারণে সমাদৃত যেমন-মৎস্য ও অন্যান্য জলজ সম্পদ, ম্যানগ্রোভ, ঝর্ণা, গ্যাস ও তেল, বালি ও খনিজ পদার্থ ইত্যাদি। তাছাড়া বাংলাদেশে রয়েছে ৫৮০ কি.মি. উপকূল জুড়ে বিশ্বের দীর্ঘতমবিস্তারিত পড়ুন
