প্রধান সূচি

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের বশেমুরবিপ্রবিপি উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনের শুভেচ্ছা

২০২৩ সালের এইচএসসি ও সমমান (মাদ্রাসা ও কারিগরি) পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি) এর উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। এক বিজ্ঞপ্তিতে অধ্যাপক কাজী সাইফুদ্দীন শিক্ষার্থীদের এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় বশেমুরবিপ্রবিপি উপাচার্য বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা শিক্ষাজীবনের আরেকটি ধাপ সফলভাবে অতিক্রম করেছে। এর মধ্য দিয়ে তারা উচ্চ শিক্ষার দ্বারপ্রান্তে উপনীত হওয়ার সুযোগ পেয়েছে। এই সুযোগ যথার্থভাবে কাজে লাগাতে হবে। এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী এবং উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আমার ও বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
এতে আরও বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ব্যবস্থাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলছেন। ফলে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারছে। এতে শিক্ষা বৈষম্য দূর হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রেও সমপ্রতিযোগিতা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
শিক্ষার্থীদের বাবা-মা, অভিভাবক, শিক্ষক ও গুণীজনদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের পরামর্শ অনুযায়ী অধ্যবসায়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত আধুনিক, উন্নত, তথ্য প্রযুক্তিনির্ভর, চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক কাজী সাইফুদ্দীন। একইসঙ্গে তিনি সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial