প্রধান সূচি

Monday, November 27th, 2023

 

স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করতে উৎসাহ দেয়ায়

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরের কাউখালীতে আনন্দ মিছিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব ও প্রতিযোগিতামূলক করতে দলীয় মনোনয়ন বঞ্চিতদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করতে উৎসাহ প্রদান করায় জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুরের কাউখালী উপজেলার সর্বস্তরের জনগণ। সোমবার বিকেলে কাউখালী উপজেলা পরিষদ চত্বর থেকে কাউখালী উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে সহ¯্রাধিক নেতা-কর্মীদের নিয়ে কাউখালী শহরে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন,বিস্তারিত পড়ুন


টানা চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ ?

কৌশলের খেলায় আওয়ামী লীগের কাছে বারবার হেরে যাচ্ছে বিএনপি। ধানের শীষ আবার একই ভুল করছে ভোটে না গিয়ে। সব বিষয়েই বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করছে বিএনপি, কিন্তু এটাই সবচেয়ে বড় বোকামো হয়ে যাচ্ছে না তো? এই প্রশ্ন এখন ভোটারদের মনে। ২০০৬ সালের পর থেকে গত ১৭টা বছর বিএনপি ক্ষমতার বাহিরে। ১৯৭৫ সালের পর আওয়ামী লীগের ক্ষমতায় ফিরতে একুশ বছর লেগেছিল। আওয়ামী লীগ চতুর্থবার ক্ষমতায় না ফিরতে প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু বিএনপি ভোটে অংশগ্রহণ না করার বিষয়ে এখনও অনড়। এই সুযোগে গোল দিয়ে বেরিয়ে যাবে না তো আওয়ামী লীগ? ১৯৯৬ সালের ১৫বিস্তারিত পড়ুন


আওয়ামী লীগের ‘কৌশলী’ মনোনয়ন কী বার্তা দিল?

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে নানামুখী চ্যালেঞ্জের মুখে আওয়ামী লীগ সরকার। এমনিতে অংশগ্রহণমূলক নির্বাচন ইস্যুতে আন্তর্জাতিক চাপ রয়েছে ক্ষমতাসীনদের উপর। তাই দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে আওয়ামী লীগ। নির্বাচনের আগে সমূলে উৎপাটন করতে চেয়েছে দলীয় কোন্দল। চেষ্টা চলছে, আলাপ আলোচনার মধ্য দিয়ে যাতে দলের মধ্যকার দ্বন্দ্ব মিটিয়ে নেওয়া যায়। লক্ষ্য একটাই, শান্তিপূর্ণ-অংশগ্রহণমূলক নির্বাচন। যদিও ভোট নিয়ে যথেষ্ট দোলাচলে রয়েছে বিএনপিসহ সমমনা কয়েকটি দল। তার মাঝেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে আওয়ামী লীগ অর্থাৎ নির্বাচন হচ্ছে দেশের সংবিধান অনুযায়ী। বিএনপি তফসিল প্রত্যাখ্যান করলেও কোন লাভ হয়নি। অবরোধ হরতালের মতোবিস্তারিত পড়ুন


হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন পক্ষপাতদুষ্ট ও মিথ্যাচার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর বিবৃতিকে ডাহা মিথ্যাচার বলে উল্লেখ করেছেন দেশের বিশিষ্টজনেরা। তারা বলছেন, বিএনপি-জামায়াত জোট লবিস্ট নিয়োগ করে হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন সংস্থাকে দিয়ে এসব বিবৃতি দেওয়াচ্ছে। এসব বিবৃতির বিরুদ্ধে সরকারের শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই। রবিবার হিউম্যান রাইটস ওয়াচ-এর রবিবারের বিবৃতিতে এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনার দাবি করেছেন যে, গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের পর থেকে দলটির অন্তত ১০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে জুলিয়া আরও বলেন, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের আগে বিরোধী নেতা এবংবিস্তারিত পড়ুন


এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের বশেমুরবিপ্রবিপি উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনের শুভেচ্ছা

২০২৩ সালের এইচএসসি ও সমমান (মাদ্রাসা ও কারিগরি) পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি) এর উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। এক বিজ্ঞপ্তিতে অধ্যাপক কাজী সাইফুদ্দীন শিক্ষার্থীদের এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় বশেমুরবিপ্রবিপি উপাচার্য বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা শিক্ষাজীবনের আরেকটি ধাপ সফলভাবে অতিক্রম করেছে। এর মধ্য দিয়ে তারা উচ্চ শিক্ষার দ্বারপ্রান্তে উপনীত হওয়ার সুযোগ পেয়েছে। এই সুযোগ যথার্থভাবে কাজে লাগাতে হবে। এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী এবং উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আমার ও বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষবিস্তারিত পড়ুন


মানবতা কোথাও কোথাও মরে গেছে

মানবতা এমন কোনও বিষয় যার রূপ বদলায়। দিন গেলে যার পরিমাণ কমে আসে। কিংবা একদিকে দেখতে গিয়ে আরেকদিকে কম পড়ে গেলো কিনা। গত কয়েক বছর ধরে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করার সুবাদে যতবার উখিয়া গেছি, দেখেছি ঘর ছেড়ে পালিয়ে আসা মানুষগুলো অসম্ভব প্রশান্তি নিয়ে বাস করছেন। রাজনৈতিক কোনও টেনশন সাধারণ রোহিঙ্গাদের চোখে আমি দেখি না। তারা মৃত্যু দেখে পালিয়ে এসে একটা ঘর পাবে, সেখানে নতুন করে সংসার নিয়ে বাঁচবে, তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে, এমনকি যদি অধিকার নিশ্চিত না হয় তবে সেটা তারা চেয়ে নিতে পারবে- এসব ভেবেছিল কি? মনে হয়বিস্তারিত পড়ুন


জামায়াতের অপরাজনীতির কৌশল

১৯৭১ সালে জামায়াতে ইসলামী বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয় এবং স্বাধীনতার তীব্র বিরোধিতা করে। দলটি পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করতে রাজাকার, আলবদর, আল শামস প্রভৃতি বাহিনী গড়ে তোলে। জামায়াতে ইসলামীর সদস্যরা আধাসামরিক বাহিনী শান্তি কমিটি, রাজাকার ও আলবদর গঠনে নেতৃত্ব দিয়েছিল। এরা পুরো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর পক্ষে কাজ করে। দলটি পাকিস্তানি সেনাবাহিনীকে বাঙালি জাতীয়তাবাদী, বুদ্ধিজীবী এবং সংখ্যালঘু হিন্দুদের হত্যায় সহযোগিতা করেছিল। এই দলের সদস্যরা মুক্তিযুদ্ধের সময়ে হত্যা, ধর্ষন, লুটপাট, সংখ্যালঘু নির্যাতন, হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জোড়পূর্বক ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা, ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যকাণ্ডে জড়িত থাকাসহ বিভিন্নবিস্তারিত পড়ুন


আওয়ামী লীগে এত ভিড় কেন ?

আওয়ামী লীগে এত ভিড় কেন? প্রশ্নটা সবার মনে। গণমাধ্যমে কয়েকদিনের আলোচনার বিষয় ছিল, নৌকার মাঝি হতে এত ভিড় কেন? বা তারকারা কেন আওয়ামী লীগের প্রার্থী হচ্ছে? আগে থেকে বলা হচ্ছিল, এইবার আওয়ামী লীগের প্রার্থী যারা হবে বা যাদের প্রার্থী করা হবে তাদের মধ্যে চমক থাকবে। সেইসব চমক মাথায় নিয়েই ৩০০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। যদিও এরমধ্যে ৩ আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি। এরপরও এইসব প্রার্থীদের তালিকায় তারুণ্যের জোয়ারের বিষয়টিও পরিলক্ষিত হচ্ছে। ১৯৭১ থেকে শুরু করে যেকোনো সংকটে তরুণরা যেভাবে দেশের কাছে ঝাঁপিয়ে পড়েছে তাতে করে তরুণদের ওপরই দেশবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাঁই

পিরোজপুরের ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার দুপুর ১টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরের মালিক নান্টু মালি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যেমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরের লোকজন দ্রæত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial