স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করতে উৎসাহ দেয়ায়
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরের কাউখালীতে আনন্দ মিছিল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব ও প্রতিযোগিতামূলক করতে দলীয় মনোনয়ন বঞ্চিতদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করতে উৎসাহ প্রদান করায় জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুরের কাউখালী উপজেলার সর্বস্তরের জনগণ।
সোমবার বিকেলে কাউখালী উপজেলা পরিষদ চত্বর থেকে কাউখালী উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে সহ¯্রাধিক নেতা-কর্মীদের নিয়ে কাউখালী শহরে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য মামুন হোসাইন বাবলু জমাদ্দার, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, শাহ আলম নসু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত প্রমুখ। মিছিলে উপজেলার ৫টি ইউনিয়নের জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।
সমাবেশে বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচন প্রতিযোগিতামূলক করার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। এর জন্য তাকে কাউখালীবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আসন্ন সংসদ নির্বাচনে কাউখালীবাসীর উন্নয়নের জন্য পিরোজপুর-২ আসনে স্বতস্ত্র প্রার্থী হিসেবে মহিউদ্দিন মহারাজকে সংসদ সদস্য হিসেবে মানুষ দেখতে চায়।
তারা আরো বলেন, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মহিউদ্দিন মহারাজ কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ উপজেলায় দীর্ঘদিন ধরে মসজিদ, মন্দির ও বিভিন্ন এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মানুষের জন্য কাজ করে, তাই এলাকার মানুষজন জনবান্ধব নেতা মহিউদ্দিন মহারাজকে আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে এ এলাকার ভোটাররা বিপুল ভোটে তাকে এমপি হিসেবে নির্বাচিত করবে।
