প্রধান সূচি

পিরোজপুরে জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা

পিরোজপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা।
শনিবার সকালে সার্কিট হাউজ চত্বর থেকে ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র‌্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুল রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়াতনে জেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম. এ রব্বানী ফিরোজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ^াস, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মাহমুদ হোসেন, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি।
অনুষ্ঠানে সমবায়ের সাথে জড়িত বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial