প্রধান সূচি

Saturday, November 4th, 2023

 

পিরোজপুরে জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা

পিরোজপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা। শনিবার সকালে সার্কিট হাউজ চত্বর থেকে ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র‌্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুল রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়াতনে জেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম. এ রব্বানী ফিরোজের সঞ্চালনায় সভায় বক্তব্যবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জাতীয় সংবিধান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

‘বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ননা’ এই প্রতিপাদ্য বিষকে সামরে রেখে পিরোজপুরে জাতীয় সংবিধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুল রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়াতনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়ের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম. এ রব্বানী ফিরোজের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ^াস, জেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মাহমুদ হোসেন, জাতীয় মহিলা সংস্থার জেলাবিস্তারিত পড়ুন


বিএনপির শীর্ষ নেতাদের সমন্বয়হীনতায় দ্বিধা-দ্বন্দ্বে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা

আন্দোলন নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব আর শঙ্কায় বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। এক দিকে নেতৃত্বের সংকট, আরেক দিকে সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্তের অভাবে আন্দোলনে নামার মনোবল হারিয়ে ফেলছেন তারা। নির্বাচনমুখি দল হলেও বিএনপির নির্বাচনের পথ পরিহার করে সহিংসতার পথ বেছে নেওয়ায় দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা নেমে এসেছে। দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে। সরকারের পতন, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর এক দফা দাবিতে টানা প্রায় এক বছর ধরে আন্দোলন করে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় গতবিস্তারিত পড়ুন


বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে এটা সংবিধানে লেখা নেই

যাদের জনসমর্থন নেই, জনগণের ওপর যাদের আস্থা নেই তারা তো নির্বাচনে আসবে না, বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। তিনি বলেন,বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে এমন কোনো কথা সংবিধানে লেখা নেই। শনিবার নভেম্বর সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। সংবিধান সম্মতভাবেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়ে ফারুক খান বলেন, ‘নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে, ভবিষ্যতে আরও ভালো হবে।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচনে ভোটারদের উৎসাহিত করার জন্য ব্যাপকবিস্তারিত পড়ুন


যুক্তরাষ্ট্রকে পাত্তাই দিচ্ছেন না শেখ হাসিনা

কারোর চোখ রাঙানি সহ্য করবেন না শেখ হাসিনা। পাত্তাই দিলেন না যুক্তরাষ্ট্রকে। উল্টে কড়া হুঁশিয়ারি। হত্যাকারীদের সাথে কোন বৈঠক নয়। বাংলাদেশের নির্বাচন হবে সংবিধান মতো। আরো তেতে উঠছে বিরোধীরা। নির্বাচনের আগেই চরম অশান্তির ছায়া। জড়িয়ে গেল বাইডেনের নাম! তাহলে বলতে টা কি চাইছেন হাসিনা? কী হতে চলেছে? বাংলাদেশ জুড়ে এখন হলুস্থুল কাণ্ড। নির্বাচনের আগেই ঢাকার বাতাসে হিংসার গন্ধ। উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের বহু পরাশক্তি। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপ করার আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। কিন্তু সেই কথাকে এক্কেবারেই তোয়াক্কা করলেন না শেখ হাসিনা। বিএনপির সাথেবিস্তারিত পড়ুন


বিএনপির জ্বালাও পোড়াও রাজনীতির অবসান হবে কি?

বিএনপির জ্বালাও পোড়াও রাজনীতির অবসান হবে কবে? এই প্রশ্নটিই বর্তমান লেখাটির শিরোনাম করা হয়েছে! বিএনপি ইতোমধ্যে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে দলীয় সম্পৃক্ততার কারণে অনেকে স্বীকার করতে দ্বিধাবোধ করলেও কানাডার আদালতের রায় এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই। এখবর এখন পক্ষে-বিপক্ষের সবারই জানা যে, কানাডার আদালত পঞ্চমবারের মত বিএনপি-কে সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করে রায় দিয়েছে। সেই বিএনপি গত ২৮ অক্টোবর (২০২৩) ঢাকায় তাদের মহাসমাবেশ থেকে রাজনৈতিক সংঘর্ষের সূত্রপাত ঘটায়। ‘পলিটিক্যাল ইকোনোমি অব এনার্জি ট্রঞ্জিশন’ এর প্রফেসর ফ্রাঁসোয়া ব্যাফোইল সন্ত্রাসী কর্মকান্ডের রাজনীতির সাথে ‘হ্যালুসিনেশনের’ মিল খুঁজে পেয়েছেন। যদিওবিস্তারিত পড়ুন


আল্টিমেটাম নয়, জনগণ সাথে নিয়ে রাজনীতি করতে হবে

পৃথিবী বদলাচ্ছে, এর সাথে বদলে যাচ্ছে মানুষের মন-মানসিকতা | পৃথিবী বদলের মূল শক্তি হিসাবে কাজ করছে স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন ও মানবিক প্রগতি | আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে মানুষ একটি স্থিতিশীল পরিবেশের মাধ্যমে নিজেদের এগিয়ে নিতে আগ্রহী হয়ে উঠছে | আজকের বাংলাদেশ এর ব্যতিক্রম নয় | সবচেয়ে বড় কথা, দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এমন একটি জায়গায় এসে পৌঁছেছে, যেটি মানুষ আগে সেভাবে ভেবে উঠতে পারেনি | বঙ্গবন্ধুর নেতৃত্বে এর সূচনা ঘটলেও রাষ্ট্র বিরোধী অপশক্তি তা সফল হতে দেয়নি | এরপর বাংলাদেশ ক্রমাগত উল্টোপথে হেটে লক্ষচ্যুত হয়েছেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ শীর্ষক শ্লোগান নিয়ে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩। এ উপলক্ষে আজ শনিবার বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে পিরোজপুরের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১টায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। বক্তব্য রাখেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আলী আজম, জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিষ্ট্রেট কফিল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশের জেলা কমিটির সম্পাদক গোলাম মাওলা নকীব,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial