প্রধান সূচি

পিরোজপুরে জাতীয় সংবিধান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

‘বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ননা’ এই প্রতিপাদ্য বিষকে সামরে রেখে পিরোজপুরে জাতীয় সংবিধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুল রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়াতনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়ের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম. এ রব্বানী ফিরোজের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ^াস, জেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মাহমুদ হোসেন, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial