প্রধান সূচি

প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও বিএনপি-জামায়াতের নৈরাজ্যে প্রতিবাদে পিরোজপুরে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

গত ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের নামে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হরতালের প্রতিবাদে পিরোজপুরে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আইনজীবী সমিতি।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা বঙ্গবন্ধু আওয়মী আইনজীবী পরিষদ ও জেলা আইনজীবী সমিতির আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য প্রবীন আইনজীবী চন্ডিচরন পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডেভোকেট কানাই লাল বিশ^াষ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আউয়াল, পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা, এডভোকেট শেখ দেলোয়ার হোসেন, এডভোকেট হালিম শরিফ, এডভোকেট দিলীপ কুমার মাঝী, এডভোকেট সাঈদুর রহমান প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, সারাদেশে বিএনপি জামাতের সন্ত্রাসী বাহিনী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হরতাল করে মানুষের জানমালের ক্ষতি করছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায় তারা। সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে প্রধান বিচারপতির বাসভবন ভাংচুর করা এবং পুলিশ সদস্যকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial