Tuesday, October 31st, 2023
সাংবাদিক লাঞ্ছিত করলে সেই দলের বিরুদ্ধে অবস্থান নেবে অ্যাটকো
যে রাজনৈতিক দলের নেতা কর্মীদের হাতে সাংবাদিকরা লাঞ্ছিত হবেন, সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে বলে জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, অ্যাটকো। মঙ্গলবার (৩১ অক্টোবর) অ্যাটকোর পরিচালক মণ্ডলীর এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় সংগঠনটি। গত ২৮ অক্টোবর শনিবার ঢাকায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির সন্ত্রাসী কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য দায়িত্ব পালনকারী সাংবাদিকদের উপর হামলা চালায়। তারা গণমাধ্যমের যানবাহনও ভাংচুর করে। অ্যাটকো-র পক্ষ থেকে ওই ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ, ও প্রতিবাদ জানানো হয়। যারা এইসব ঘটনার জন্য দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।বিস্তারিত পড়ুন
অবরোধে পিরোজপুরে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক
বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধে পিরোজপুরে তেমন কোন প্রভাব পড়েনি। মঙ্গলবার জেলার অভ্যন্তরীন রুটে বাস চলাচল করেছে। পিরোজপুর কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড থেকে খুলনা-বরিশালসহ বিভিন্ন জেলায়ও বাস চলাচল ছিল স্বাভাবিক। পিরোজপুরের হুলারহাট লঞ্চঘাট থেকে বিকেলে যথারীতি লঞ্চ ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে। তবে এদিন সকাল থেকে ঢাকার উদ্দেশ্যে কোন দূরপাল্লার পরিবহন ছেড়ে যায়নি। দোলা পরিবহনের দোলা কাউন্টারের প্রতিনিধি মো. পলাশ জানান, অবরোধের প্রথম দিন তাই পিরোজপুর কাউন্টার থেকে দোলাসহ কোন পরিবহনের বাসই চলচল করেনি। তবে বুধবার থেকে পরিবহনগুলো চলচল করতে পারে। এদিকে, বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে দিনভর সড়কে সক্রিয় ছিল জেলা আওয়ামী লীগ ওবিস্তারিত পড়ুন
ছাত্রকে বেত্রাঘাত করে আঙ্গুল ভেঙ্গে দিল শিক্ষক
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিফর্ম পড়ে না যাওয়ায় শাহরিয়ার নামে এক অষ্টম শ্রেনির ছাত্রকে বেত্রাঘাত করে ডান হাতের আঙ্গুল ভেঙ্গে দিলেন শিক্ষক। ওই শিক্ষকের নাম তাপস মন্ডল। তিনি ওই স্কুলের ক্রীড়া শিক্ষক পদে চাকরি করছেন। মঙ্গলবার স্কুল শুরু হওয়ার পূর্বে এ ঘটনা ঘটে। অভিযোগ স্বীকার করে তাপস মন্ডল বলেন, পিটানো সময় ওই শিক্ষার্থী আঙ্গুল বেশি নাড়াচাড়া করেছে। তাই বেত ফসকে গিয়ে আঙ্গুলে লেগে ফ্রাকচার হয়েছে। শিক্ষার্থী শাহরিয়ারের মা অভিযোগ করে বলেন, খবর পেয়ে ছেলেকে নিয়ে নেছারাবাদ হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা তার ছেলের আঙ্গুল এক্সরে করে দেখেনবিস্তারিত পড়ুন
বিএনপির সাথে সংলাপ নয়, নির্বাচন হবে যথা সময়ে : প্রধানমন্ত্রী
বিএনপি একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন হবে এবং সেটা সময়মতোই হবে। সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতে রাজনৈতিক দলগুলোর শর্তহীন সংলাপের আহ্বানও নাকচ করেছেন প্রধামন্ত্রী। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় গণভবনে সাম্প্রতিক বেলজিয়াম সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন। নির্বাচন কেউ ঠেকাতে পারবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন হবে এবং সময়মতোই হবে। নির্বাচন থামাতে পারবে না, আগেও পারেনি, এবারও পারবে না। ২৮ অক্টোবরের তান্ডবকে স্মরণ করে তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট এরা যে সন্ত্রাসী এবং বিএনপি যে একটা সন্ত্রাসী দল সেটাইবিস্তারিত পড়ুন
শর্তহীনভাবে রাজনৈতিক দলগুলো সংলাপে বসবে, আশা হাসের
সংকট নিরসনে রাজনৈতিক দলগুলো শর্তহীনভাবে সংলাপে বসবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। এই সংলাপে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ বের হবে বলেও মনে করেন তিনি। মঙ্গলবার (৩১ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এসব মন্তব্য করেন। নির্বাচনে কমিশনের সাথে সোয়া ঘণ্টা বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত। পিটার হাস বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা রাজনৈতিক দল, সরকার, ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, গণমাধ্যম এবং অবশ্যই নির্বাচন কমিশনের তিনি আরও বলেন, ‘যেকোনো পক্ষের রাজনৈতিক সহিংসতাবিস্তারিত পড়ুন
অবরোধে তাগো কী মিলবে জানি না, আমগো পেটে লাথি
বিএনপি জামায়াতসহ অন্যান্য দলগুলোর ডাকা তিনদিনের অবরোধ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া অবরোধের কারণে রাজধানীর রাস্তাঘাট ফাঁকা থাকলেও অফিসগামী যাত্রীরা ছিলো বিপাকে। আর সবচেয়ে বেশি দুর্দশার মুখে পড়েছে খেটে খাওয়া মানুষ। দিনের রোজগার না হলে যাদের চলে না তারা বলছেন, এই অবরোধ তাদের কথা ভেবে ডাকা হয়নি, এতে খুব বেশি সমর্থন পাবে না বিএনপি। রিকশাচালক রুবেল মিয়া বলেন, ‘আজকে ঘরে বাজার নিয়া যাইতে পারুম না। মাইসেনের মনে আতঙ্ক, বাহিরে বাহির হইতে চায় না। ২৫০ গ্রাম কইরা প্রত্যেকটা জিনিস কিনলেও ৪০০-৫০০ টাকার লাইগা যায়। ৫০ – একশো টাকা যাইবিস্তারিত পড়ুন
২০১৫ সালের অবরোধ কি শেষ হয়েছে?
আবারও অস্থিরতার মুখোমুখি হতে চলেছে দেশ। ২০১৫ সালের শুরুতে ডাকা লাগাতার অবরোধ সমাপ্তির কোনও ঘোষণা আসেনি আজও। সেই ব্যর্থ কর্মসূচির রেশ ধরে আবারও নতুন করে তিন দিনের অবরোধের ডাক দিয়েছে বিএনপি। অবরোধের মধ্যে অবরোধ- আগামী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর। দেশের মানুষ যখন অর্থনৈতিক মন্দার প্রভাব ঠেকাতে ব্যস্ত, সরকার যখন আগামীতে কীভাবে অর্থনীতি সামাল দিতে পারবেন সেই পরিকল্পনায় ব্যস্ত, অভিভাবকরা যখন সন্তানদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে হয়রান, সামনে দুই মাসের মধ্যে যখন জাতীয় সরকার নির্বাচন হতে চলেছে, তখন বিএনপি এই কর্মসূচির পক্ষে খুব বেশি জনমত তৈরি করতে সমর্থ হবে কি?বিস্তারিত পড়ুন
নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিএনপি এখন কী করবে?
রাজনৈতিক সংকট দূর করতে বিএনপি মাঝে মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বললেও বরাবরই তার আগে একটি শর্ত জুড়ে দিয়ে আসছে। তাদের দাবি- নির্বাচনকালীন সরকারের দাবি আওয়ামী লীগকে আগে মেনে নিতে হবে, তবেই সংলাপ হবে। না হলে রাজপথের আন্দোলনের মাধ্যমেই তারা ফয়সালা করার হুঁশিয়ার বারবার দিয়েছে। তবে এদফা আর আগ বাড়িয়ে সংলাপের চিন্তা করছে না আওয়ামী লীগ। বিএনপি যদি কোনো শর্ত ছাড়া সংলাপ করতে চায়, আওয়ামী লীগ তখন ‘ভেবে দেখবে’ বলে জানিয়েছে ক্ষমতাসীন দলটি। দুই রাজনৈতিক দলের এমন অবস্থানের মধ্যে ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ করে বিএনপি। শান্তিপূর্ণ সমাবেশের কথা বিএনপিরবিস্তারিত পড়ুন
অবরোধের প্রথম দিনই বিএনপি নেতাকর্মী শূন্য নয়াপল্টন
বিএনপি জামায়াতসহ কয়েকটি দলের ডাকা তিন দিন অবরোধের প্রথম দিনে রাজধানীর নয়াপল্টন এলাকার পরিস্থিতি স্বাভাবিক। বিএনপি কার্যালয় ও এর আশপাশ এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ফলে দলীয় কোন নেতা কর্মী দেখা যায়নি। রাস্তায় সকল ধরনের যানচলাচল চলাচল স্বাভাবিক থাকলেও সংখ্যা কিছুটা কম৷ মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন, কাকরাইল, বিজয় নগর,নাইটেঙ্গেল মোড়, আরামবাগ, ফকিরাপুল ও মতিঝিল এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে৷ বিএনপি ডাকা ৩ দিনের অবরোধে সকাল থেকে এখন পর্যন্ত বিএনপির কোন নেতাকর্মীকে কার্যালয়ের সামনে আসতে দেখা যায়নি৷ সরেজমিনে দেখা যায়, নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের কঠোর নিরাপত্তা রয়েছে৷বিস্তারিত পড়ুন
প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও বিএনপি-জামায়াতের নৈরাজ্যে প্রতিবাদে পিরোজপুরে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ
গত ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের নামে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হরতালের প্রতিবাদে পিরোজপুরে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা বঙ্গবন্ধু আওয়মী আইনজীবী পরিষদ ও জেলা আইনজীবী সমিতির আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য প্রবীন আইনজীবী চন্ডিচরন পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডেভোকেট কানাই লাল বিশ^াষ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আউয়াল, পিপি আব্দুর রাজ্জাক খানবিস্তারিত পড়ুন
