প্রধান সূচি

নির্বাচিত ব্যক্তিরা সরকার গঠন করে দেশ চালাবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আগামী নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের ভোটে নেতা নির্বাচিত হবে, নির্বাচিত ব্যক্তিরা সরকার গঠন করে দেশ চালাবে। আমরা আশা করছি ২০২৪ এর জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনাদের গুরুদায়িত্ব পালন করতে হবে যাতে প্রতিটি কেন্দ্রে যথাযথভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সেই নির্বাচনটা যদি না হয়, ভোটাররা যদি ভোট দিতে না পারে, পরিস্থিতি যদি অনুকূলে না থাকে তাহলে গণতান্ত্রিক যে পদ্ধতি সেটা নষ্ট হয়ে যাবে। দেশে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মেয়াদে ভোট অনুষ্ঠিত হবে। সেই ভোটে জনগণ তাদের মতামতের প্রতিফলন ঘটাবেন। তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায়, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিশাল ভূমিকা রয়েছে।
শনিবার পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যার হাতে এই বাংলাদেশ নিরাপদ, যিনি জঙ্গির উত্থান থেকে বাংলাদেশকে শান্তির জনপদে পরিণত করেছেন, বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলের পরিণত করেছেন, আধুনিকতার ছাপ দিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন, যিনি আজকে কর্ণফুলী টানেল উদ্বোধন করেছেন, যিনি মেট্রোরেল চালু করে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের উন্নয়নের সারথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ সময় তিনি আরোও বলেন, যার ভুমিকায় পদ্মা সেতু নির্মিত হয়েছে, ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস চালু হয়েছে, যিনি পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়েছেন, তিনিই শেখ হাসিনা। সেই উন্নয়নের অগ্রযাত্রায় শেখ হাসিনার মত দ্বিতীয় রাষ¦ট্রনায়ক বাংলাদেশে জন্মেনি আর ভবিষ্যতেও জন্মাবেনা । পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি’র বরিশাল রেঞ্জের পরিচালক মো. আশরাফুল আলম, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।
অনুষ্ঠানে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial