Saturday, October 28th, 2023
রবিবার সারা দেশে শান্তি সমাবেশ করবে আ.লীগ
বিএনপির হরতালের প্রতিরোধ করতে আগামীকাল রবিবার সারা দেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। আজ রাজধানীর শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ থেকে তিনি এই ঘোষণা দেন। ওবায়দুল কাদের বলেন, নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। হরতাল হলো ভোঁতা অস্ত্র। এই অস্ত্র ভোঁতা গেছে। ওই ভোঁতা অস্ত্রে কাজ হবে না। আমরা আবারো শান্তির পথে। রবিবার মহানগর, থানা, জেলা, উপজেলাসহ সারা বাংলাদেশে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা শান্তির পক্ষে। সন্ত্রাস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে।বিস্তারিত পড়ুন
রাজধানীতে বিএনপি-জামায়াতের তান্ডব : পুলিশকে পিটিয়ে হত্যা, হাসপাতালে আগুন
২০১৩-১৪ সালের মতো বিএনপি-জামায়াত যেভাবে পুলিশকে টার্গেট করে হামলা চালিয়েছিল সেই একই কায়দায় এবারও হামলা চালিয়েছে তারা। শনিবার বিএনপি-জামায়াত কর্মীরা পিটিয়ে হত্যা করেছে এক পুলিশ সদস্যকে। এছাড়া তাদের হামলায় আহত হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য। এদের মধ্যে ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর দুইটার দিকে বিজয়নগর পানির ট্যাংক মোড় এলাকায় তিন দিক থেকে পুলিশের ওপর হামলা চালায় বিএনপিসহ সমমনা দল ও জোটের নেতা-কর্মীরা। কালভার্ড মোড়, পুরানা পল্টন ও সেগুন বাগিচা- এই তিন দিক থেকে পুলিশকে আক্রমণ করে তারা। এক পর্যায়ে পুলিশ পানির ট্যাংক মোড়ে অবস্থান নিয়ে টিয়ারবিস্তারিত পড়ুন
পৃথিবীকে বদলে দেওয়া নারী নেত্রীদের শীর্ষে শেখ হাসিনা
নিজ নিজ দেশকে বদলে দেয়া নারী নেত্রীদের তালিকায় ওঠে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনের সংবাদমাধ্যম গ্লোব ইকো নারী নেত্রীদের তালিকা প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশকে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে সেবা দেয়া শেখ হাসিনা শীর্ষে রয়েছেন। গ্লোব ইকোর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সংকটের মধ্যে দেশে তিনি একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বাঙালি জাতির প্রতি তাঁর সবচেয়ে বড় অবদান হলো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের জনগণকে শিক্ষা ও স্বাস্থ্যসেবা দেওয়া। গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখার জন্য পৃথিবীর অন্যতম অনুপ্রেরণাদায়ক নারী নেত্রীবিস্তারিত পড়ুন
রবিবার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি
আগামীকাল রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। নয়াপল্টনে বিএনপি’র শান্তিপূর্ণ মহাসমাবেশে ‘আওয়ামী লীগ ও পুলিশের যৌথ হামলা চালিয়েছে’ এ অভিযোগ এনে এই কর্মসূচি ঘোষণা করে দলটি। আজ শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনের মঞ্চ থেকে হ্যান্ডমাইকে হরতালের ঘোষণা দেন। পরে বিকাল সোয়া ৩টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও হরতালের ঘোষণা দেওয়া হয়।
নির্বাচিত ব্যক্তিরা সরকার গঠন করে দেশ চালাবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আগামী নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের ভোটে নেতা নির্বাচিত হবে, নির্বাচিত ব্যক্তিরা সরকার গঠন করে দেশ চালাবে। আমরা আশা করছি ২০২৪ এর জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনাদের গুরুদায়িত্ব পালন করতে হবে যাতে প্রতিটি কেন্দ্রে যথাযথভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সেই নির্বাচনটা যদি না হয়, ভোটাররা যদি ভোট দিতে না পারে, পরিস্থিতি যদি অনুকূলে না থাকে তাহলে গণতান্ত্রিক যে পদ্ধতি সেটা নষ্ট হয়ে যাবে। দেশে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মেয়াদে ভোট অনুষ্ঠিত হবে।বিস্তারিত পড়ুন
বিএনপি-জামায়াতের হামলার প্রধান টার্গেট সাংবাদিক
রাজধানীতে সহিংসতার তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়েছে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হামলায় অন্তত ১০ জন গণমাধ্যমকর্মী আহত হয়েছে। এসময় তাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়। আহত পাঁচ সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ভাঙচুর করা হয়েছে ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন। শনিবার বিএনপি-জামায়াতের ডাকা সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ চালাতে গেলে সেই দৃশ্য ধারণ করেন সাংবাদিকরা। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিএনপি ও জামায়াত কর্মীরা। তারা হামলে পড়েন সাংবাদিকদের ওপর। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিএনপি ও জামায়াতের সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন দৈনিকবিস্তারিত পড়ুন
জনগণ সব সময় স্থিতিশীল রাজনীতির পক্ষে
একটা অ্যাম্বুল্যান্স গুরুতর অসুস্থ একজন মানুষকে নিয়ে ছুটে চলছে। জীবন-মরণের ব্যারোমিটার উঠছে আর নামছে। তবু বেঁচে থাকার লড়াইটা নিজের মতো করেই চালিয়ে যাচ্ছেন তিনি। ঠিক নিজের জন্য এই বেঁচে থাকা নয়, সংসারের জন্য বেঁচে থাকার চেষ্টা, দায়িত্বের মতো কঠিন ভার বহন করার জন্য মরণপণ যুদ্ধ। মানুষ কখনো কখনো নিজের জন্য বাঁচে না, সংসারের প্রিয় মুখগুলোর জন্য বাঁচে। সেই বাঁচার আকুতি কতটুকু আমাদের কানে পৌঁছে। সব যে এখন স্বার্থের প্রাচীরে বন্দি। সত্য বলতে গেলেই মিথ্যারা দাঁড়িয়ে যায়। মানবিক চিন্তা হারিয়ে যায় কারো কারো স্বার্থপর চিন্তায়। সেই মানুষের কথাই ভাবছি, যে মানুষবিস্তারিত পড়ুন
বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা দেখতে আগ্রহী যুক্তরাষ্ট্র : উজরা জেয়া
মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না, বরং তারা বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা দেখতে আগ্রহী বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমানের সাথে বৈঠকে একথা জানান। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান চমৎকার অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদারসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তারা বৈঠকে আলোচনা হয়েছে। উপদেষ্টা রহমান এবং আন্ডার সেক্রেটারি জেয়া মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত, রোহিঙ্গা ইস্যু এবং বাংলাদেশের নির্বাচন নিয়েও আলোচনা করেন। উজরা জেয়া ১২বিস্তারিত পড়ুন
আ.লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার ভয় দেখিয়ে লাভ নেই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি আজকে নাকি সরকারের পতন ঘটাবে, নানা রকম আন্দোলনের হুমকি দেয়। একটি কথা স্পষ্ট বলতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। ওই সমস্ত ভয়ভীতি আওয়ামী লীগকে দেখিয়ে কোনও লাভ নেই। বরং খালেদা জিয়া ভোট চুরি করেছিল বলেই ১৫ ফেব্রুয়ারী বাংলাদেশের মানুষ আন্দোলন করে ক্ষমতা থেকে হটিয়েছিল। এটা তাদের মনে রাখা উচিত। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় আনোয়ারা কেইপিজেডবিস্তারিত পড়ুন
দেশের অর্থনীতির গেমচেঞ্জার হবে বঙ্গবন্ধু টানেল
চট্টগ্রামে বহুল প্রত্যাশিত মাল্টিলেন আন্ডারওয়াটার এক্সপ্রেসওয়ে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। শনিবার সকাল ১১টা ৪০ মিনিটে পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি ফলক উন্মোচনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রোববার সকাল ৬টা থেকে থেকে যানবাহনের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এদিন তিনি আনোয়ারা নদীর দক্ষিণ তীরে আরেকটি ফলক উন্মোচন করবেন। বঙ্গবন্ধু টানেলে যা যা রয়েছে এই প্রকল্পের অধীনে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ৪ লেনের সড়ক টানেল নির্মান করা হয়েছে।মূল টানেলে রয়েছে দুটি টিউব। যার দৈর্ঘ্য ৩ দশমিক ৪ কিলোমিটার। এছাড়া টানেলের পূর্ব ও পশ্চিম পাশে ৫বিস্তারিত পড়ুন
