Saturday, October 28th, 2023
ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদে ভান্ডারিয়ায় মানববন্ধন
ফিলিস্তিনের জনগণের ওপর ইসরাইল কর্তৃক হামলা ও গণহত্যার প্রতিবাদে গতকাল শনিবার সকালে ভান্ডারিয়া উপজেলার তেলিখালিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তেলিখালি ইউনিয়ন ওলামা কল্যাণ ঐক্য পরিষদের ব্যানারে তেলিখালি ইউনিয়ন পরিষদ মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুউদ্দিন হাওলাদার, তেলিখালী ইউনিয়ন ওলামা কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মাওলানা নূর উদ্দিন, মোহাম্মদ বশির খান, সাধারণ সম্পাদক গোলাম আজম আশ্রাফি, ইউপি সদস্য বাহাউদ্দীন বাদল, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ইব্রাহিম খলিল। বক্তারা ইসরাইলের সকল পণ্য বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।বিস্তারিত পড়ুন
আবারও পুরনো চেহারায় বিএনপি-জামায়াত
রাজধানীতে পুলিশ-সাংবাদিকের ওপর হামলা : গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
রাজধানী ঢাকাতে শান্তিপূর্ণ সমাবেশের নামে আবারও পুরোনো চেহারায় ফিরেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। তারা নগরীর বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর-আগুন,সাংবাদিক ও পুলিশের ওপর হামলাও করেছে। শনিবার রাজধানীতে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে অনড় বিএনপিকে শেষ পর্যন্ত সেখানেই সমাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ। অপরদিকে বিএনপির জোট শরিক অনিবন্ধিত ও স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ আহবান করলে পুলি তাদেরকে কোনো অনুমতি দেয়নি। অনুমতি না পেয়ে তারা দৈনিক বাংলা মোড় থেকে নটরডেম কলেজের সামনে পর্যন্ত অবস্থান নেয়। বিএনপি কর্মীরা সমাবেশে যোগবিস্তারিত পড়ুন
