প্রধান সূচি

ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদে ভান্ডারিয়ায় মানববন্ধন

ফিলিস্তিনের জনগণের ওপর ইসরাইল কর্তৃক হামলা ও গণহত্যার প্রতিবাদে গতকাল শনিবার সকালে ভান্ডারিয়া উপজেলার তেলিখালিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
তেলিখালি ইউনিয়ন ওলামা কল্যাণ ঐক্য পরিষদের ব্যানারে তেলিখালি ইউনিয়ন পরিষদ মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুউদ্দিন হাওলাদার, তেলিখালী ইউনিয়ন ওলামা কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মাওলানা নূর উদ্দিন, মোহাম্মদ বশির খান, সাধারণ সম্পাদক গোলাম আজম আশ্রাফি, ইউপি সদস্য বাহাউদ্দীন বাদল, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ইব্রাহিম খলিল।
বক্তারা ইসরাইলের সকল পণ্য বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। বিক্ষোভ ও মানববন্ধনে এলাকার শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial