প্রধান সূচি

শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করেছেন : মহিউদ্দিন মহারাজ

পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালি ও ভান্ডারিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। এখন দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে স্মার্ট বাংলাদেশ বির্নিমান করার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। এজন্য হাতে নিয়েছেন বড় বড় মেঘা প্রকল্প। যে সব প্রকল্পের কোনটির কাজ চলমান। কোনটি আবার বাস্তবায়নের পথে। তাই দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে এসব প্রকল্প বাস্তবায়নের জন্য পূনরায় নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এটাই হবে আমাদের লক্ষ্যে।
শারদীয় দুর্গোউৎসব উপলক্ষে আজ শনিবার পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সনাতন ধর্মালম্বীদের নেতৃৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও শুভেচ্ছা অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিউদ্দিন মহারাজ বলেন, আমি মনোনয়ন পাই আর না পাই, আমাদের লক্ষ্যে হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকা মার্কাকে পূনরায় বিজয়ী করে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনা। এজন্য আমরা নিজেদের মধ্যে অভ্য:ন্তরীন সব বিবাধ, অভিযোগ ভুলে এক পতাকাতলে থাকবো। কারণ শেখ হাসিনা ভাল থাকলে দেশ ভাল থাকবে। দেশ ভাল থাকলে আমরা ভাল থাকব।


নেছারাবাদ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সৌরভ সূতারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, আটঘর কুড়িয়ানার সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারসহ উপজেলার বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি সম্পাদকবৃন্দ।
সভায় মো. মহিউদ্দিন মহারাজ তার ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ১২৩টি দুর্গা পূজা মন্দিরে অগ্রাধিকার ভিত্তিতে সর্বনি¤œ ১০ হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial