প্রধান সূচি

Saturday, October 14th, 2023

 

আমি শেখ মুজিবের মেয়ে, জনগণের স্বার্থ বিক্রি করি না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালের নির্বাচনে খালেদা জিয়া গ্যাস বিক্রি করার মুচলেকা দিয়ে ক্ষমতায় গিয়েছিল। আমাকেও এই প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন আমি বলেছিলাম, আমি শেখ মুজিবের মেয়ে। ক্ষমতার লোভ করি না, জনগণের স্বার্থ বিক্রি করি না। আজ শনিবার বিকেলে রাজধানীর কাওলা মাঠে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে এ সমাবেশ আয়োজন করা হয়। গত শনিবার এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়াবিস্তারিত পড়ুন


শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করেছেন : মহিউদ্দিন মহারাজ

পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালি ও ভান্ডারিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। এখন দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে স্মার্ট বাংলাদেশ বির্নিমান করার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। এজন্য হাতে নিয়েছেন বড় বড় মেঘা প্রকল্প। যে সব প্রকল্পের কোনটির কাজ চলমান। কোনটি আবার বাস্তবায়নের পথে। তাই দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে এসব প্রকল্প বাস্তবায়নের জন্য পূনরায় নৌকায় ভোট দিয়ে শেখবিস্তারিত পড়ুন


বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিদেশি মুরুব্বিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ হবে না। গতকাল শনিবার দুপুরে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ১৯৭০ সালেও মাওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি নির্বাচনে আসেনি। তাতে বাংলাদেশের নির্বাচন বন্ধ থাকেনি। তখন বঙ্গবন্ধুর নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে। নির্বাচনে বিজয়ী হতে নাবিস্তারিত পড়ুন


ক্ষুধামুক্তির লড়াইয়ে আরও এগিয়েছে বাংলাদেশ

উন্নতি অব্যাহত থাকায় ক্ষুধামুক্তির লড়াইয়ে আরও একটু এগিয়েছে বাংলাদেশ। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও ওয়েল্ট হাঙ্গার হিলফে চলতি বছরের যে ‘বিশ্ব ক্ষুধা সূচক’ প্রকাশ করেছে, তাতে বাংলাদেশের স্কোর গতবারের ১৯.১ থেকে কমে ১৯ পয়েন্ট হয়েছে। এই সূচকে ১৯ স্কোর মানে হল,যেসব দেশে ক্ষুধার সংকট মাঝারি পর্যায়ে, সেই তালিকায় রয়েছে বাংলাদেশ। ক্ষুধার সূচকে গতবছর ১১৬টি দেশের মধ্যে ৭৬তম অবস্থানে ছিল বাংলাদেশ। আর এ বছর ১২৫টি দেশের মধ্যে বাংলাদেশর অবস্থান ৮১তম। ২০১২ সালের পর থেকে ক্ষুধা সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে; তীব্র ক্ষুধা সংকটের পরিস্থিতি হিসেবে বিবেচিত স্কোর ২৮.৬ থেকে মাঝারি মাত্রার ১৯বিস্তারিত পড়ুন


জনস্বাস্থ্যে শেখ হাসিনার অবদান

জনস্বাস্থ্য বিষয়ক কর্মপরিকল্পনাকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করতে পারি। এক, সুদূরপ্রসারী পরিকল্পনা; দুই, সমসাময়িক কিংবা তাৎক্ষণিক পরিকল্পনা। এই দুই অংশের সহযাত্রা একটি জাতির জনস্বাস্থ্য খাতকে এগিয়ে নিয়ে যায়। ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জনস্বাস্থ্যে গৃহীত পদক্ষেপ গুলি ছিল মূলত সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে সেটিই স্বাভাবিক ছিল। বঙ্গবন্ধু, সকল নাগরিকের জন্য স্বাস্থ্যসেবার সমান প্রাপ্তি এবং বৈষম্য কমাতে স্বাস্থ্য সেবার জাতীয়করণ করেন, যার সুফল ৫০ বছর ধরে এদেশের মানুষ পেয়ে যাচ্ছে। তিনি সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্ব উপলব্ধি করেছিলেন এবংবিস্তারিত পড়ুন


পর্যটনে সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে দোহাজারী-কক্সবাজার রেলপথ

বিলম্বে হলেও আগামী ২০৩০ সালের মধ্যে ৬৪ জেলাকে রেল নেটওয়ার্কে আওতায় আনতে কাজ শুরু করেছে সরকার। অথচ দেশের সবচেয়ে শক্তিশালী ও পুরনো যোগাযোগ মাধ্যম হলো রেলপথ। ১৯৬২ সালে ব্রিটিশ আমল থেকেই এ অঞ্চলে রেল যোগাযোগ শুরু হয়। এতোদিনেও সকল জেলায় রেল লাইন হয়নি, যা সত্যিই বিস্ময়ের। তবুও পদ্মা রেল সংযোগ প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে ৪৩ থেকে ৪৭ জেলা রেল যোগাযোগে যুক্ত হয়েছে। আগামী ১২ নভেম্বর দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধন হতে যাচ্ছে। এরমধ্য দিয়ে রেল যোগাযোগে আরেকটি মাইল ফলক অর্জনের পথে বাংলাদেশ। সরকারের ফাস্টট্র্যাক প্রকল্পের একটি চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ। এর উদ্বোধনেরবিস্তারিত পড়ুন


বিএনপি নেতারা অনশনে, কর্মীরা ব্যস্ত খাওয়া-দাওয়ায়

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবিতে বিএনপির অনশনের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে খাওয়া দাওয়া। একদিকে নেতারা দলের নয়া পল্টন কার্যালয়ের সামনে অনশন করছেন, অন্যদিকে নেতাকর্মীরা আশপাশের গলিতে খাওয়া-দাওয়া আর আড্ডা মাস্তিতে ব্যস্ত ছিলেন। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবিতে শনিবার বেলা ১১টা থেকে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়ে অনশন চলে দুপুর ১টা পর্যন্ত। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই অনশন কর্মসূচি আহবান করা হয়েছিল। অনশন স্থলেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial