প্রধান সূচি

পিরোজপুরে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

পিরোজপুর সদর উপজেলায় ফেরদৌস শেখ অনিক (১৫) নামের এক অটোরিক্সা চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকার একটি ডোবা থেকে অটোরিক্সা চালক ফেরদৌস শেখ অনিকের লাশ উদ্ধার করে পুলিশ বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আবীর মো: হোসেন।
নিহত অটোরিক্সা চালক ফেরদৌস শেখ অনিক পিরোজপুর জেলার কাউখালী উপজেলার মেঘপাল এলাকার মন্টু শেখের ছেলে।
নিহত অনিকের মামা মামুন শেখ জানান, অনিক তার মামার বাড়ী পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় থেকে অটোরিক্সা চালাতো। সোমবার সকালে ভাড়ায় চালিত একটি অটোরিক্সা নিয়ে সে বাড়ি থেকে বের হয়। পরে রাতে আর বাড়িতে যায়নি। এরপর আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে অনিকের কোন সন্ধান না পেয়ে পিরোজপুর হাসপাতালে ও নাজিরপুর হাসপাতালে খুঁজতে থাকেন। পরে ঝনঝনিয়া এলাকায় একটি লাশ পাওয়া গেছে এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে অনিকের লাশ সনাক্ত করে। ধারণা করা হচ্ছে অটোরিক্সাটি ছিনতাই করার জন্যই অনিককে হত্যা করে রাস্তার পাশে ডোবায় ফেলে রেখে হত্যাকারীরা অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়।
পিরোজপুর সদর থানার ওসি আবীর মো. হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল পুলিশ সুপার পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial