Tuesday, October 10th, 2023
পদ্মায় রেলযাত্রা
প্রধানমন্ত্রীর সহযোত্রী হলেন রিকশাচালক, কৃষক, মাঝি, সবজি বিক্রেতা, শ্রমিক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই নতুন কিছু, মানুষের মনে কাছাকাছি নতুন কিছু একটা করা। তেমনই পদ্মাসেতুর ওপর রেল উদ্বোধনের সময় তাঁর যাত্রী হলেন বীরমুক্তিযোদ্ধা, রিকশাচালক, কৃষক, মাঝি, বাসচালক, সবজি বিক্রেতা, পাটকল শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ৫০ জন যাত্রী। কারা কারা ছিলেন এই তালিকায়? চারজন বীরমুক্তিযোদ্ধা, চারজন প্রাথমিক ছাত্র/ছাত্রী, একজন প্রাথমিক শিক্ষক, একজন মাদ্রাসা শিক্ষক, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর দুইজন প্রতিনিধি, একজন সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী এক জন, একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, একজন রিক্সাচালক, নারী কৃষক একজন, ফেরিচালক এক জন, একজন মাঝি, একজন মেট্রোরেল কন্ট্রোলার, টিটিই একজন, ট্রেনচালক একজন, স্টেশন মাস্টার, ওয়েম্যান, বাসচালক একজন, হকার,বিস্তারিত পড়ুন
দেখা সাক্ষাৎ শুরু হচ্ছে বিএনপি জামায়াতের?
আবারও দেখা সাক্ষাৎ শুরু হচ্ছে বিএনপি জামায়াতের। যার শুরুটা হলো হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যাওয়ার মধ্য দিয়ে। হাসপাতাল থেকে বেরিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির রীতিমত তোপ দাগলেন সরকারের বিরুদ্ধে। তিনি দাবি জানালেন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর। যদিও বিএনপি-জামায়াতের দেখা সাক্ষাৎ প্রসঙ্গে মুখে কুলুপ এটেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা.সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরসহ ৫ নেতা। খালেদার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া শেষে সেখান থেকে বের হন দুপুর ১ টা ১০ মিনিটে। এ সময় উপন্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহীবিস্তারিত পড়ুন
পদ্মা সেতু : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টেকসই উন্নয়ন অনুঘটক
১৮৬২ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ ভূখণ্ডে সর্বপ্রথম রেলপথ চালু হয়। দেশের প্রথম এই রেলপথ স্থপিত হয়েছিল চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়া জেলার জগতি পর্যন্ত। পরবর্তীতে ব্রিটিশ আমল, পাকিস্তান আমল ও ১৯৭১ এর স্বাধীনতার পর দেশের বিভিন্ন জেলা পর্যায়ক্রমে রেল নেটওয়ার্কের আওতায় আসে। সেই যুগের পরে আজ নতুন দিগন্ত উন্মোচিত হলো। ১০ অক্টোবর ২০২৩ রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত (৮২ কিলোমিটার) আনুষ্ঠানিক রেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যান চলাচল শুরু হওয়ার মোটামুটি এক বছরের মধ্যেই পদ্মাসেতুতে রেল চলাচলের মধ্য দিয়ে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় উন্মোচিত হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
সংখ্যালঘুদের ওপর বিএনপির নৃশংসতা : এখনও ভেসে বেড়ায় স্মৃতিপটে
অষ্টম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে সবেমাত্র। ভোটে জিতে ক্ষমতায় এসেছে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট। ২০০১ সালের ঘটনা। গদিতে বসতে দেরি। কিন্তু অত্যাচারের স্টিম রোলার চালাতে দেরি হয়নি বিএনপি জামায়াতের দলীয় ক্যাডারদের। আর সেই নৃশংস অত্যাচারের শিকার সবচেয়ে বেশি হয়েছিল হিন্দু ধর্মাবলম্বীরা। ধরে নেয়া হয় যে, হিন্দু বা সংখ্যালঘু ভোটারেরা আওয়ামী লীগের ভোটব্যাংক, একারণেই তাদের ওপর ক্ষোভটা বেশি ঝেড়েছিল প্রতিপক্ষ দলটার কর্মীদের অনেকে। তবে এদের মধ্যে সবচেয়ে নৃশংস আর হৃদয়বিদারক গল্পটা পূর্ণিমা রানী শীলের। ২০০১ সালে পূর্ণিমার বয়স ছিল মাত্র তেরো বছর, ক্লাস এইটের ছাত্রী ছিল এই মেয়েটা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায়বিস্তারিত পড়ুন
পিরোজপুরে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই
পিরোজপুর সদর উপজেলায় ফেরদৌস শেখ অনিক (১৫) নামের এক অটোরিক্সা চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকার একটি ডোবা থেকে অটোরিক্সা চালক ফেরদৌস শেখ অনিকের লাশ উদ্ধার করে পুলিশ বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আবীর মো: হোসেন। নিহত অটোরিক্সা চালক ফেরদৌস শেখ অনিক পিরোজপুর জেলার কাউখালী উপজেলার মেঘপাল এলাকার মন্টু শেখের ছেলে। নিহত অনিকের মামা মামুন শেখ জানান, অনিক তার মামার বাড়ী পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় থেকে অটোরিক্সা চালাতো। সোমবার সকালে ভাড়ায় চালিত একটি অটোরিক্সা নিয়ে সে বাড়িবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ ক্ষমতায় বলেই দেশের উন্নয়ন হয়েছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় বলেই দেশের উন্নয়ন হয়েছে। মঙ্গলবার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন শেষে ভাঙ্গায় আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আগামীতে ক্ষমতায় গেলে ফরিদপুরে একটি সরকারি বিশ্ববিদ্যালয় করা হবে। এছাড়া ফরিদপুরের প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে। ফরিদপুর পুরনো শহর, কিন্তু সবসময় অবহেলিত ছিল। আমরা সরকারে এসে উন্নয়ন করেছি। ফরিদপুরের মেডিকেল কলেজকে সম্প্রসারিত ও সেবার আধুনিকায়ন আমরাই করেছি। তিনি বলেন, আজ আপনাদের সবার হাতে হাতে মোবাইল ফোন। এই মোবাইল ফোন আপনাদের কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন
বয়স্ক রোগীর ক্ষেত্রে লিভার ট্রান্সপ্ল্যান্টে যে ঝুঁকি
ডোনার ও অঙ্গ ম্যাচিং না হলে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা কোনো ভাবে সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। যদি অঙ্গ দাতা (ডোনার) পাওয়া যায় এবং অঙ্গটি সুস্থ থাকে ও রোগীর সঙ্গে ম্যাচ করে এবং রোগীর যদি অন্য কোন জটিলতা না থাকে তাহলে করা যেতে পারে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ও হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। তিনি বলেন, যদি জোর করে করার ব্যবস্থাও নেন প্রধান প্রশ্ন হলো- ডোনার কোথায় পাবেন? অঙ্গ দিতে হলে তো ম্যাচিং করতে হবে।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে শেখ রাসেল দিবসের প্রস্তুতি সভা
পিরোজপুরে শেখ রাসেল দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাধবি রায়, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, জেলা মৎস্য অফিসার মো. আজহারুল হক, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, বিটিভি প্রতিনিধি এস এম পারভেজসহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাকে জানানো হয় যে,বিস্তারিত পড়ুন
