প্রধান সূচি

স্বরূপকাঠীতে আগুনে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের সহায়তা প্রদান

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় মাত্র দুই দিনের ব্যবধানে অগ্নিকান্ডে ১২টি দোকান এবং ৯টি বসতঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সহায়তা দেয়া হয়েছে।
বুধবার বিকেলে নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে জনপ্রতি ২৫ কেজি চাল এবং ৭ হাজার ৫শ’ করে টাকা দেয়া হয়।
নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদার ক্ষতিগ্রস্তদের হাতে ওই সহায়তা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাস।
এর আগে গত সোমবার বিকেলে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান দেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিটে উপজেলার ছারছীনা বাসষ্টান্ডে এক অগ্নিকান্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান যায়। এর দুই দিন পরে ২ অক্টোবর স্বরূপকাঠি পৌর শহরের ৪নং ওয়ার্ডে অগ্নিকান্ডে ৯টি বসতঘর পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial