প্রধান সূচি

Wednesday, October 4th, 2023

 

খালেদা জিয়ার ‘শর্তহীন’ বিদেশ যাত্রা কেন চায় বিএনপি?

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস ও হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় দুই মাস ধরে হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন। প্রায়ই তাকে সিসিইউতে নেওয়া হচ্ছে। তারা মনে করছেন, দেশের বাইরে নিয়ে চিকিৎসা দিলে তিনি সেরে উঠতে পারেন। যদিও আইনত তার এখন বিদেশে যাওয়ার সুযোগ নেই। যদি যেতেই হয় তাহলে আদালতের মাধ্যমে তাকে অনুমতি নিতে হবে। কিন্তু সেই অনুমতি চাইতে হলে আগে কারাগারে ফিরতে হবে। কারণ ইতোমধ্যে তিনি একটি সুবিধা নিয়েই সাজাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও নিজ বাসায় অবস্থান করছেন। এই জটিল পরিস্থিতির মধ্যে সরকারের কোনও শর্ত মেনে বিদেশে যেতে নেতাদের রাজি হতেবিস্তারিত পড়ুন


প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজ্ঞান ও গবেষণা দর্শন

বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা রাষ্ট্রের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও গবেষণা সম্পৃক্ত চিন্তাগুলো এক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে আনা যেতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে চিন্তাগুলো বহুমাত্রিক। যেমন জলবায়ু বিষয়ে প্রধানমন্ত্রীর গবেষণা নির্ভর নিজস্ব একটা ধারণা গড়ে উঠেছে। ধারণাটি নিঃসন্দেহে বহুমাত্রিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তিনি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে মৌলিক কিছু উপাদান চিহ্নিত করেছেন, এগুলো হচ্ছে খাদ্য, পানি ও অভিবাসন। জলবায়ুর পরিবর্তন ঘটলে এই উপাদানগুলোও প্রভাবিত হয় ও এগুলোর পরিবর্তন মানুষের জীবনযাপন পদ্ধতিকে প্রভাবিত করে। যদিবিস্তারিত পড়ুন


আসছে জাতীয় ডেবিট কার্ড ‘টাকা পে’

এখন থেকে কেউ ভারতে গেলে তাঁর ভ্রমণ খরচের যে কোটা আছে, সেই পরিমাণ অর্থ তিনি রুপিতে কেনাকাটা করতে পারবেন। ফলে ডলারে রূপান্তর এবং এর পরে রুপিতে খরচ করার যে বিনিময় ক্ষতি সেটা আর হবে না। এতে দেখা যাবে ৬ শতাংশের মতো অপচয় কমবে। কারণ এই নভেম্বরেই আসছে বাংলাদেশের জাতীয় ডেবিট কার্ড, ‘টাকা পে’। বাংলাদেশিরা সবচেয়ে বেশি ভ্রমণ করেন ভারতে। তাই ভারতে গেলে কী সুবিধা পাওয়া যাবে সেই তথ্য দিয়ে লেখাটি শুরু হলো। আসেলে ‘টাকা পে’র সুবিধা পাওয়া যাবে বিশ্বের সব দেশে। এমন কী দেশের মধ্যেও। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হকবিস্তারিত পড়ুন


ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আড়ালে কী চলছে?

ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামে একটি সংগঠন নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। যাদের ওয়েবসাইটে দেখা যায়, বাংলাদেশ প্রশ্নে নেতিবাচক বিশ্লেষণ প্রকাশই প্রধান উদ্দেশ্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসব সংগঠন বিভিন্ন ফান্ডের মাধ্যমে নিজেদের এজেন্ডা জনসম্মমুখে তুলে ধরে সরকার বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক ইমেজ তৈরির কাজ করে। বিশেষত নির্বাচনকে সামনে রেখে তারা বৃদ্ধিবৃত্তিকভাবে ষড়যন্ত্রের জাল বিছায়। সম্প্রতি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এর এক ওয়েবনিয়ারে দাবি করা হয়েছে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের যে তৎপরতা সেটি হস্তক্ষেপ নয়। আরও বলা হয়, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত নিশ্চুপ। কিন্তু লক্ষ্য করা যায় যে, ফোরাম ফর বাংলাদেশবিস্তারিত পড়ুন


পদ্মা সেতু দিয়ে চলবে ঢাকা-খুলনার ট্রেন

বঙ্গবন্ধু সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে ঢাকা-খুলনা রুটের ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে চিত্রা ও বেনাপোল এক্সপ্রেস এ দুটি ট্রেন চলবে পদ্মা সেতু হয়ে। পরবর্তী সময়ে এ রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। তবে এসব পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। এটি চূড়ান্ত হলে এ রুটে দূরত্বের পাশাপাশি যাতায়াতের সময়ও কমে আসবে। রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ঢাকা-খুলনা রুটের চিত্রা এক্সপ্রেস এবং ঢাকা-যশোরের বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি পদ্মা সেতু দিয়ে চালানোর প্রাথমিক চিন্তাভাবনা চলছে। খুলনা থেকে চিত্রা ট্রেন যশোর, কুষ্টিয়ার পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাবে।বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে আগুনে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের সহায়তা প্রদান

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় মাত্র দুই দিনের ব্যবধানে অগ্নিকান্ডে ১২টি দোকান এবং ৯টি বসতঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সহায়তা দেয়া হয়েছে। বুধবার বিকেলে নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে জনপ্রতি ২৫ কেজি চাল এবং ৭ হাজার ৫শ’ করে টাকা দেয়া হয়। নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদার ক্ষতিগ্রস্তদের হাতে ওই সহায়তা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাস। এর আগে গত সোমবার বিকেলে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান দেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে মঙ্গলবার লন্ডন সময় রাত ৯টা ১০ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দেন সরকারপ্রধান। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রী ৩০ সেপ্টেম্বর ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান। লন্ডনেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial