পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে শাহজাহান খান এমপি’র মতবিনিময় সভা
মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার পিরোজপুর সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সমীর কুমার বাচ্চু।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ বি এম সুলতান আহমেদ।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কামালা উদ্দিন আহমেদ, সাবেক জেলা কমান্ডার ফজলুল হক সেন্টু, স্বরূপকাঠী উপজেলার সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, কাউখালী উপজেলার সাবেক কমান্ডার আলী হোসেন প্রমুখ।
মতবিনময় সভা শেষে শাহজাহান খান দিনব্যাপী মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম পরিচলনা করেন।
Please follow and like us:
« ‘বৈরী পরিবেশ’ জয় করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সামাজিক বনায়নের গাছ কেটে নিলেন ইউপি চেয়ারম্যান ! »
