প্রধান সূচি

Tuesday, October 3rd, 2023

 

সামাজিক বনায়নের গাছ কেটে নিলেন ইউপি চেয়ারম্যান !

পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তার পাশের সামাজিক বনায়নের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। সামাজিক বনায়নের গাছ রোপন, পরিচর্যা ও কর্তনের জন্য রয়েছে নির্ধারিত কমিটি। এ বনায়নের কোন কাজ করতে হলে তা সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে করতে হয়। তবে এসব কিছুর তোয়াক্কা না করেই পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার রাস্তা নির্মানের অজুহাতে রাস্তার দুই পাশের গাছ কেটে বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এর রাস্তা নির্মানের জন্য উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কেওড়ার মোড় থেকে খেজুরতলা বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে কয়েক’শ সরকারিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে শাহজাহান খান এমপি’র মতবিনিময় সভা

মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার পিরোজপুর সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সমীর কুমার বাচ্চু। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ বি এম সুলতান আহমেদ। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কামালা উদ্দিন আহমেদ, সাবেক জেলা কমান্ডার ফজলুল হক সেন্টু, স্বরূপকাঠী উপজেলার সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, কাউখালী উপজেলার সাবেক কমান্ডার আলী হোসেন প্রমুখ। মতবিনময়বিস্তারিত পড়ুন


‘বৈরী পরিবেশ’ জয় করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

২০ দিনের সফর শেষে বুধবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে দেশের বাইরে থাকার সময় বেশ কিছু বৈরী পরিবেশ তৈরির চেষ্টা হয়েছে দেশে বিদেশে। দক্ষ হাতে সেই পরিস্থিতি সামাল দিয়ে তিনি দেশে ফিরছেন। গত ১৭ সেপ্টেম্বর দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ২২ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে অংশ নেন। সেখান থেকে ২৯ সেপ্টেম্বর লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী। লন্ডন থেকে বুধবার দেশে ফিরছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকগুলো আন্তর্জাতিক পদ পাওয়ায় এবার বিমানবন্দর থেকেই প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার কথা থাকলেও জনদুর্ভোগ চিন্তা করে তিনি সংবর্ধনায় সম্মতি দেননি বলে জানিয়েছেন দলটির সাধারণবিস্তারিত পড়ুন


বাংলাদেশের রফতানির তালিকায় যুক্ত হলো কাঁঠালের বার্গার

মাংসের পরিবর্তে কাঁঠালের নানামুখী ব্যবহারের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা। তার মতে, উন্নত বিশ্বের মানুষরা মাংসের পরিবর্তে কাঁঠালের তৈরি কাবাব, বার্গার, রোল ইত্যাদি খেয়ে থাকে। প্রধানমন্ত্রীর ই কথা অনেকেই অবাস্তব মনে করেছিলেন। তার বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে নানা সমালোচনাও কম হয়নি। এমনকি ট্রল করতেও পিছপা হয়নি কেউ কেউ। তবে এটি সত্য যে, বাংলাদেশ থেকে কাঁঠালের বার্গার রফতানি হচ্ছে ইউরোপের বাজারে। আইসল্যান্ডের একটি সুপারস্টোর বাংলাদেশ থেকে চার লাখ কাঁঠালের বার্গার নেওয়ার অর্ডার দিয়েছে। গত ডিসেম্বরে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কাঁঠালের জিনোম সিকোয়েন্সের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন


শেখ হাসিনা যেন ছাই থেকে জন্ম নেয়া আগুনপাখি

আমি যখন যতবারই টুঙ্গিপাড়া গিয়েছি, গ্রামটাকে ঠিক গ্রামই মনে হয়েছে। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান কিংবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান হলেও টুঙ্গিপাড়ায় তেমন বড় কোন ভবন নেই। খাল-বিলের জলের কিনারায় হিজল করচে ঘিরে থাকা বাংলার আদিম জনপদ যেন টুঙ্গিপাড়া। শেখ হাসিনা তাঁর ছোটবেলার কথা উঠলেই টুঙ্গিপাড়ার গ্রামের কাঁচা রাস্তায় সমবয়সীদের সাথে ঘুরে বেড়ানোর গল্প বলেন। মাছ ধরার জাল ‘ওচা’ দিয়ে তিনি গ্রামের অন্য বাচ্চাদের সাথে মাছ ধরতেন। গাছে উঠা, সাতার কাঁটা, অন্যের গাছ থেকে কাঁচা আম পেড়ে খাওয়ার মতো দুরন্তপনা শৈশব ছিলো তাঁর। শেখ হাসিনা বলেন, ‘সেগুলোবিস্তারিত পড়ুন


দেশে পণ্য রপ্তানি থেকে আয় বেড়েছে ৯.৫১ শতাংশ

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে বিভিন্ন পণ্য রপ্তানি আয় গত বছরের চেয়ে ৯.৫১ শতাংশ বেড়েছে। প্রথম প্রান্তিকে ১৩.৬৮ বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে দেশ ১২.৪৯ বিলিয়ন ডলার আয় করেছিল। রপ্তানি উন্নয়ন ব্যুরো রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যানে এতথ্য প্রকাশ করেছে। গত আগস্টে পণ্য রপ্তানি থেকে ৪.৭৮ বিলিয়ন ডলার অর্জন করেছে দেশ। ২০২২ সালের সেপ্টেম্বরে এসেছিল ৩.৫০ বিলিয়ন ডলার। অর্থাৎ, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও রপ্তানি আয়ে ভালো প্রবৃদ্ধি হচ্ছে। রপ্তানি আয়ে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে প্রবৃদ্ধি হয়েছে ৯.৫১ শতাংশ। বাংলাদেশের রপ্তানিকারকরা শুধু সেপ্টেম্বরেবিস্তারিত পড়ুন


শেখ হাসিনায় আস্থা ধর্মীয় সংখ্যালঘুদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আবারও আলোচনার কেন্দ্রে ধর্মীয় সংখ্যালঘু ইস্যু। বলা হচ্ছে, সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্নে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রক্ষা করেনি। পাশাপাশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদও দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি পালন করছে। কিন্তু নির্বাচনের আগে কেন ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে হৈ চৈ? গেল ১৫ বছরে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা কিছুই কী নিশ্চিত হয়নি? সনাতন ধর্মালম্বীরা কী সত্যিই ভালো নেই? ১৯৭৫ সাল থেকে ২০০৮ সালের মতো দলে দলে দেশান্তরি হচ্ছে? সংসদে কী ধর্মীয় সংখ্যালঘুদের পর্যাপ্ত প্রতিনিধি নেই? দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দেশেবিস্তারিত পড়ুন


নির্বাচনের আগে পোশাক খাত নিয়ে গভীর ষড়যন্ত্র

জাতীয় গার্মেন্টেস শ্রমিক ফেডারেশনের আন্দোলন কর্মসূচি ঘোষণা এবং বাংলাদেশি ব্যবসায়ীদের বিরুদ্ধে নকল পণ্য রপ্তানি অভিযোগ একই সূত্রে গাঁথছেন ব্যবসায়ী নেতা বাণিজ্য মন্ত্রণালয়। তারা বলছেন এটা নির্বাচনের আগে সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের আভাস। রোববার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবি জানায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এসব দাবি আদায়ে মিছিল, প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রাসহ নতুন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। সমাবেশে শ্রৈমিক নেতারা জানান, ২০১৮ সালে পোশাকশ্রমিকদের জন্য ঘোষিত ৮ হাজার টাকা মজুরি ছিল ওই সময়ে ১০০ ডলারের সমান। বর্তমানে ১০০ ডলারের বাজারদর দাঁড়িয়েছে ১১ হাজার টাকার বেশি। অন্যদিকে গত পাঁচবিস্তারিত পড়ুন


সমাবেশে সাংবাদিক নেতারা

গণমাধ্যমের ওপর চাপিয়ে দেওয়া ভিসানীতি অবমাননাকর

দেশের গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে মার্কিন ভিসানীতি, যা দেশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের সামিল বলে মনে করছেন সাংবাদিক নেতারা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশ থেকে এ মন্তব্য করা হয়। এসময় ভিসানীতির নামে স্বাধীন গণমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ মানা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। জাস্টিস ফর জার্নালিস্ট আয়োজিত ভিসানীতির নামে সংবাদমাধ্যমে মার্কিন চাপের প্রতিবাদে সাংবাদিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা, ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ও দ্য ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। সমাবেশে তিনি বলেন, ‘একটি স্বাধীন দেশের গণমাধ্যমের ওপর চাপিয়ে দেওয়া ভিসানীতি অবমাননাকর। দেশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের সামিল।’বিস্তারিত পড়ুন


৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, স্কুলছাত্রের বিরুদ্ধে মামলা

পিরোজপুরের ইন্দুরকানীতে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগে স্কুলছাত্রের নামে মামলা হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগী বোবা বাদী হয়ে মামলা করেন। পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী ৪ বছরের শিশুকে আখ খাওয়ানো কথা বলে ঘরে ডেকে নেয় অভিযুক্ত স্কুলছাত্র। পরে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটির চিৎকারে তার মা ছুটে এলে স্কুলছাত্র পালিয়ে যায়। ভুক্তভোগী শিশুর বাবা জানান, এ ঘটনায় অভিযুক্ত শিশুর বাবার কাছে অভিযোগ দিলে তারা এ বিষয় আমলে নেননি। তাই বাধ্য হয়ে মামলা করা হয়েছে। ইন্দুরকানী থানার ওসি আল মামুন জানান, শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে স্কুলছাত্রের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial