পিরোজপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবি। বুধবার রাতে পৌর এলকার উত্তর নামাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- পিরোজপুর পৌর এলাকার ঝাটকাঠী গ্রামের কেশব দেবনাথের ছেলে কিশোর দেবনাথ ও একই এলাকার গৌরাঙ্গ চন্দ্র মন্ডলের ছেলে পুত্র বিশ্বজিৎ মন্ডল।
জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবির অফিসার ইনচার্জ মো. তাজমিলুর রহমান বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উত্তর নামাজপুর এলাকায় ২ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। পরে এসআই শাহী আল নওশাদ, মাসুদ আল বাশার, সাইফুল মোহাম্মদ রানা, শাহজালাল, শাকিল ও ইলিয়াসদের নিয়ে আসামীদেরকে আটক করি। এ ঘটনায় এসআই শাহী আল নওশাদ বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।
Please follow and like us:
« ৭০ বছরে পা দিলেন শাইখ সিরাজ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মাওয়া-ভাঙ্গায় প্রথম ট্রেনের হুইসেল : উচ্ছ্বাসিত পদ্মাপাড়ের মানুষ »
