Thursday, September 7th, 2023
দক্ষিণ-পূর্ব এশিয়ার অটিজম দূর করতে চান সায়মা ওয়াজেদ পুতুল
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিøউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হলে এ অঞ্চলের জনস্বাস্থ্য নীতি ও অনুশীলনে তাঁর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে সদস্যরাষ্ট্রগুলোর ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করার পরিকল্পনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি সায়মা ওয়াজেদ পুতুল। সম্প্রতি এসইএআরও আঞ্চলিক পরিচালক পদে তাকে মনোনয়ন দেয় সরকার। এসইএআরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি আঞ্চলিক অফিসের মধ্যে একটি, যা সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত। এর সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভুটান, উত্তর কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং পূর্ব তিমুর। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, একটু মমতা পেলেই তারা নিজেদের প্রমাণ করতেবিস্তারিত পড়ুন
এ দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই : প্রধানমন্ত্রী
হিন্দুদের সংখ্যালঘু না মনে করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আপনারা কেন নিজেদের সংখ্যালঘু বলেন? এ দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই। বরং বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করে। নিজেদের সংখ্যালঘু বা দুর্বল মনে করবেন না। তাছাড়া আপনারা কেন এমনটা মনে করেন, যেখানে আপনারা এ দেশেরই মানুষ?’ প্রধানমন্ত্রী বলেন, যারা এই মাটিতে জন্মেছে তারা এই মাটিরই সন্তান এবং এ দেশের নাগরিক হিসেবে তাদের সব ধরনের অধিকার রয়েছে। তাই আপনারা (হিন্দু সম্প্রদায়ের মানুষ) সব অধিকার নিয়েই এ দেশে বাস করবেন। খবর: বাসস। আজ বৃহস্পতিবার গণভবনে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদেরবিস্তারিত পড়ুন
১৯৮৬ নির্বাচন : সংবিধান পরিবর্তন ও দীর্ঘমেয়াদী নীলনকশা
বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান। স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তান সরকারের প্রতি অনুগতদের মন্ত্রিসভায় স্থান দেয়া হয়। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে তাকে হত্যা করা হয়। এক বছরের কম সময়ের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮২ সালের ২৪ মার্চ রাষ্ট্র ক্ষমতা দখল করেন। অন্য সামরিক শাসনের মত এরশাদও বৈধতার সঙ্কট অতিক্রমের জন্য বেসমারিকিকরণের বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জাতীয় পার্টির সৃষ্টি : সামরিক শাসক হিসাবে ক্ষমতা গ্রহণের পর থেকে নানাবিধ আন্দোলন সংগ্রামের সম্মুখীন হন হুসেইন মুহাম্মদ এরশাদ। গ্রহণযোগ্যতা তৈরিবিস্তারিত পড়ুন
মাওয়া-ভাঙ্গায় প্রথম ট্রেনের হুইসেল : উচ্ছ্বাসিত পদ্মাপাড়ের মানুষ
প্রথম বারের মতো মাওয়া-ভাঙ্গায় বাজলো ট্রেনের প্রথম হুইসেল। ‘ঝিক ঝিক, ঝিক ঝিক’ ট্রেনের শব্দে উচ্ছ্বাসিত পদ্মাপাড়ের বাসিন্দারা। গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গে চলাচল করছে পরীক্ষামূলক ট্রেন। আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মাওয়া-ভাঙ্গায় ট্রেন চলাচল দেখে আবেগ আপ্লুত পদ্মা নদীর দুই পাড়ের মানুষ। অনেকে আনন্দে কেঁদেছেন। কেউ আবার নিজের সন্তানকে দেখিয়েছেন ট্রেন চলাচল। এ যেন স্বপ্নকে হাতের মুঠোও পাওয়া। ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিমল চন্দ্র দাস বলেন, আমাদের অনেক দিনের আশা, এই এলাকার মানুষ ট্রেনে চড়ে ঢাকায় যাবেন। অল্পবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবি। বুধবার রাতে পৌর এলকার উত্তর নামাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- পিরোজপুর পৌর এলাকার ঝাটকাঠী গ্রামের কেশব দেবনাথের ছেলে কিশোর দেবনাথ ও একই এলাকার গৌরাঙ্গ চন্দ্র মন্ডলের ছেলে পুত্র বিশ্বজিৎ মন্ডল। জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবির অফিসার ইনচার্জ মো. তাজমিলুর রহমান বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উত্তর নামাজপুর এলাকায় ২ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। পরে এসআই শাহী আল নওশাদ, মাসুদ আল বাশার, সাইফুল মোহাম্মদ রানা,বিস্তারিত পড়ুন
৭০ বছরে পা দিলেন শাইখ সিরাজ
কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের আজ (৭ সেপ্টেম্বর ২০২০) জন্মদিন। তিনি ১৯৫৪ সালের ৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন চাঁদপুরে। ৬৯ বছর পূর্ণ করে এবার তিনি ৭০ এ পদার্পণ করলেন। শাইখ সিরাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্র জীবনেই সম্পৃক্ত হন বাংলাদেশ টেলিভিশন, বেতার ও সংবাদপত্রের সঙ্গে। বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে সকল শ্রেণিপেশার মানুষের মধ্যে বিপুল গ্রহণযোগ্যতা লাভ করেন তিনি। পরে তার নিজস্ব পরিচালনাধীন টেলিভিশন চ্যানেল আইতে শুরু করেন কৃষি কার্যক্রম হৃদয়ে মাটি ও মানুষ। উন্নয়ন সাংবাদিকতার জন্য তিনি বাংলাদেশের সর্বোচ্চবিস্তারিত পড়ুন
