পিরোজপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ
প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে বিনামূল্যে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত পিরোজপুরের ৩৭ জন প্রতিবন্ধীর মাঝে মঙ্গলবার হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে তালিকাভূক্ত এসব প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
জেলা প্রশাসন ও জেলা প্রতিবন্ধী কল্যাণ কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত বিতরণ অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবীর, জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার প্রিয়ংবদা ভট্টাচার্য্য।
Please follow and like us:
« স্ত্রীর সাথে ঝগড়া করে নিখোঁজ : লাশ মিললো পেয়ারা বাগানে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি পেল পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় »
