প্রধান সূচি

Tuesday, August 29th, 2023

 

শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি পেল পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পিরোজপুরে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, (বশেমুরবিপ্রবিপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি পেয়েছে। এর ফলে আগামী বছর থেকেই শিক্ষার্থী ভর্তি করাতে পারবে প্রতিষ্ঠানটি। বিশিষ্ট মনোবিজ্ঞানী অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১০ মাসের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি পেল বশেমুরবিপ্রবিপি। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় বশেমুরবিপ্রবিপি’র শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগের কৌশল ও পদ্ধতি নির্ধারণের বিষয়েও আলোচনা হয়। ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ

প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে বিনামূল্যে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত পিরোজপুরের ৩৭ জন প্রতিবন্ধীর মাঝে মঙ্গলবার হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে তালিকাভূক্ত এসব প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। জেলা প্রশাসন ও জেলা প্রতিবন্ধী কল্যাণ কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত বিতরণ অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবীর, জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার প্রিয়ংবদা ভট্টাচার্য্য।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial