পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
জাতীয় শোক দিবসে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সকালে শহরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল ১০টায় পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত শহীদ আব্দুল রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ. কে এম এ আউয়াল, জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, সিভিল সার্জন ডা. হাসানাত ইউসিুফ জাকী, অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মন্টু সিকদার ও জেলা আওয়ামী লীগের সদস্য গোপাল বসু বক্তব্য রাখেন। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা হাসপাতালে রক্তদান কর্মসূচিসহ, সকল মসজিদ ও মন্দিরে দোয়া-মিলাদ এবং প্রার্থনার আয়োজন করা হয়।
