শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ তৈরী হয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আমাদের জাতির ইতিহাসে শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার নেতৃত্বে এই স্বাধীন বাংলাদেশ হয়েছে। যিনি জাতীয়তাবাদকে উজ্জিবিত করে তিনি জাতির জনক হয়েছেন। সেই মহান শেখ মুজিবুর রহমানের মহা প্রয়ানের মাস আগষ্ট মাস। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে ঘাতকেরা। জাতিকে অভিভাবক শূন্য করে দেয়। বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করে দেয়। তখন রাজাকাররা প্রতিষ্ঠিত হয়। প্রতিক্রীয়াশীলরা রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়। রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা ওঠে। সেই বিপন্ন বাংলাদেশকে ২১ বছর পরে বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠিত করা সম্ভব হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ তৈরী হয়েছে। এই বাংলাদেশেকে ভালো রাখার জন্য তিনি অবিরাম পরিশ্রম করছেন।
বৃহস্পতিবার পিরোজপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, গাছ কেটে বাড়ি করা, গাছ কেটে ইন্ডাষ্ট্রি করা, গাছ কেটে নতুন গাছ না লাগানো, এসবের কারণেই আজ জলবায়ু পরিবর্তন হয়েছে। এই রকম অপিকল্পিত কাজের কারণে আমদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। নানা প্রাকৃকিত দুর্যোগ দেখা দিয়েছে। আমরা সেই জায়গা থেকে উত্তোরণের জন্য সারাদেশে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার আয়োজন করছি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি জায়গা যেন ফাঁকা না থাকে। আমরা বাড়ির আশেপাশে কম হলেও ফলের গাছ ও সবজি চাষ করতে পারি। এভাবে আমাদের জায়গাকে কাজে লাগাতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার শফিউর রহমান, পিরোজপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলাম সিকদার, বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বন বিভাগ, বাগের হাট) জিএম রফিক আহম্মেদ, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ হোসেন প্রমূখ।
মন্ত্রী পরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন ও শহিদ মিনার চত্বরে একটি কামরাঙ্গা চারা রোপন করেন।
এদিন দুপুরে মন্ত্রী পিরোজপুর জেলা হাসপাতালের অক্সিজেন জেনারেটর প্লান্টের উদ্বোধন ও হাসপাতালের পরিচালনা কমিটির সভায় সভাপতি হিসেবে যোগ দেন।
