ভান্ডারিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের পরিচালক খন্দোকার আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. পারভেজ হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আহসান হাবিব, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, ভান্ডারিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রথমে ভান্ডারিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. ফাইজুর রশিদ খসরুকে শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। পরে নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ১২ জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার।
Please follow and like us:
« দেশের মানুষ এখন শান্তিতে ভোট দিতে পারে : প্রধানমন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ তৈরী হয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী »
