পিরোজপুরে বিনামূল্যে চক্ষু, নাক, কান, গলা চিকিৎসা সেবা প্রদান
পিরোজপুরে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চক্ষু, নাক, কান, গলা চিকিৎসা সেবা প্রদান করা হবে। রবিবার সকাল ১০টা থেকে পিরোজপুর এপ্রেক্স ক্লাব ভবনে এ চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
পিরোজপুর এপেক্স ক্লাবের আয়োজনে এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত চিকিৎসা সেবা ক্যাম্পে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ রোগীদের সেবা প্রদান করবেন। এসময় রোগীদের চিকিৎসাপত্র প্রদানসহ রোগীদের প্রয়োজনীয় চশমা প্রদান এবং অপারেশনযোগ্য রোগীদের ঢাকায় নিয়ে বিনামূল্যে চক্ষু অপারেশন করানোর ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:
« ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ভান্ডারিয়ার ৮ জন নিহত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে বিনামূল্যে চক্ষু, নাক, কান, গলা চিকিৎসা সেবা প্রদান »
