Saturday, July 22nd, 2023
পিরোজপুরে বিনামূল্যে চক্ষু, নাক, কান, গলা চিকিৎসা সেবা প্রদান
পিরোজপুরে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চক্ষু, নাক, কান, গলা চিকিৎসা সেবা প্রদান করা হবে। রবিবার সকাল ১০টা থেকে পিরোজপুর এপ্রেক্স ক্লাব ভবনে এ চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে। পিরোজপুর এপেক্স ক্লাবের আয়োজনে এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত চিকিৎসা সেবা ক্যাম্পে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ রোগীদের সেবা প্রদান করবেন। এসময় রোগীদের চিকিৎসাপত্র প্রদানসহ রোগীদের প্রয়োজনীয় চশমা প্রদান এবং অপারেশনযোগ্য রোগীদের ঢাকায় নিয়ে বিনামূল্যে চক্ষু অপারেশন করানোর ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ভান্ডারিয়ার ৮ জন নিহত
ঝালকাঠিতে শনিবার বাস দুর্ঘটনায় বৃদ্ধা মাহিনুর বেগমের স্বামী সালাম মোল্লা (৭৫) ও বড় ছেলে ট্রাক ড্রাইভার শাহীন মোল্লা (২৫) ঘটনাস্থলেই নিহত হন। নিহত বৃদ্ধ আবদুস সালাম একজন কৃষক। সে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরশহরের উত্তর-পূর্ব ভান্ডারিয়া মহল্লার মৃত মোজাফ্ফ আলী মোল্লার ছেলে। এময় তাদের সাথে থাকা মেঝ ছেলে রাসেল মোল্লা (২২) গুরুতর আহত হন। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভার্তি করা হয়েছে। তার মাথায় আঘাত গুরুতর হওয়ায় তার অবস্থা সংকটপন্ন বলে পরিবারে স্বজনরা জানিয়েছেন। নিহত সালাম মোল্লা, ছেলে শাহীন মোল্লার প্রতিবেশী স্বজন ফেরদৌস মোল্লা জানান, ট্রাকচালক শাহীন মোল্লা ও তার মেঝ ভাই বেসরকারিবিস্তারিত পড়ুন
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস: নিহত-১৭
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে নিহত বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে অর্ধশতাধিক যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী ‘বাসার স্মৃতি’ পরিবহনের একটি বাস ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে।বিস্তারিত পড়ুন
