প্রধান সূচি

পিরোজপুরে পুলিশের ওপর হামলা : বিএনপির ৩৮০ জনের বিরুদ্ধে মামলা

পিরোজপুরে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের উপর হামলা ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় বিএনপির নামীয় ৮০ জন এবং অজ্ঞাতানামা আরও ৩০০ জনকে আসামী করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশের উপর হামলা করে আহত করা, বোমাবাজি, সহিংসতা ও নাশকতার অভিযোগ এনে পিরোজপুর সদর থানান এসআই মাকসুদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ১৫ জন বিএনপির নেতা-কর্মীকে আটক দেখানো হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, পুলিশ আহত, বিস্ফোরক, নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা গায়ের করা হয়েছে। মামলার আসামীদের মধ্যে ১৫ জন আটক রয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযোন চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার পিরোজপুর জেলা বিএনপির পদযাত্রা পুলিশের বাধার মুখে নেতা কর্মীরা পিরোজপুর-হুলারহাট সড়কের ফায়ার সার্ভিসের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে ও শ্লোগান দেয়। একপর্যায়ে পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। এসময় পুলিশ বিএনপি নেতা কর্মীদের ওপর লাঠিপেটা করে। পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের ধস্তাধস্তি ও লাঠিপটায় পুলিশসহ ৩৪ জন নেতা কর্মী আহত হন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial