Wednesday, July 19th, 2023
কাউখালীতে ৪ দোকানে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধিও লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী থানা পুলিশ তাদের সহযোগিতা করে। জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর উপজেলার বাসষ্ট্যান্ড, চৌরাস্তা, বেকুটিয়া ব্রীজ (নতুনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পুলিশের ওপর হামলা : বিএনপির ৩৮০ জনের বিরুদ্ধে মামলা
পিরোজপুরে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের উপর হামলা ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় বিএনপির নামীয় ৮০ জন এবং অজ্ঞাতানামা আরও ৩০০ জনকে আসামী করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের উপর হামলা করে আহত করা, বোমাবাজি, সহিংসতা ও নাশকতার অভিযোগ এনে পিরোজপুর সদর থানান এসআই মাকসুদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ১৫ জন বিএনপির নেতা-কর্মীকে আটক দেখানো হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, পুলিশ আহত, বিস্ফোরক, নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা গায়ের করা হয়েছে। মামলার আসামীদের মধ্যে ১৫ জনবিস্তারিত পড়ুন
