পিরোজপুরে যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুর জেলায় ২০টি যুব সংগঠনের মাঝে যুব কল্যাণ তহবিলের ৮ লাক্ষ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান যুব সংগঠকদের হাতে এসব চেক তুলে দেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক অশোক কুমার সাহার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম চৌধুরী বক্তর্য রাখেন।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জানান, অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জেলার ২০টি যুব সংগঠনের মধ্যে মোট ৮ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
Please follow and like us:
« পিরোজপুরে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা, লাঠিপেটা : পুলিশসহ আহত-৩৪ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে পুলিশের ওপর হামলা : বিএনপির ৩৮০ জনের বিরুদ্ধে মামলা »
