Tuesday, July 18th, 2023
পিরোজপুরে যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুর জেলায় ২০টি যুব সংগঠনের মাঝে যুব কল্যাণ তহবিলের ৮ লাক্ষ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান যুব সংগঠকদের হাতে এসব চেক তুলে দেন। যুব উন্নয়ন অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক অশোক কুমার সাহার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম চৌধুরী বক্তর্য রাখেন। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জানান, অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জেলার ২০টি যুববিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা, লাঠিপেটা : পুলিশসহ আহত-৩৪
মঙ্গলবার পিরোজপুরে জেলা বিএনপির পদযাত্রা পুলিশের বাধার মুখে পড়ায় তাদেরকে শহরে ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে যেতে দেওয়া হয়নি। পরে নেতা কর্মীরা পিরোজপুর-হুলারহাট সড়কের ফায়ার সার্ভিসের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে ও শ্লোগান দেয়। একপর্যায়ে পুলিশ তাদের ব্যানার ফেস্টুন ছিনিয়ে নেয় এবং ধস্তাধস্তি হয় বলে অভিযোগ করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এসময় পুলিশ বিএনপি নেতা কর্মীদের ওপর লাঠিপেটা করে। পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের ধস্তাধস্তি ও লাঠিপটায় পুলিশসহ ৩৪ জন নেতা কর্মী আহত হন। পরে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজীবিস্তারিত পড়ুন
