ইউপি উপনির্বাচন
স্বরূপকাঠীতে আওয়ামী লীগ প্রার্থীর পথসভা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ফারজানা আক্তারের সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ইউনিয়নের বাটনাতলা স্কুল মাঠে ওই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় ইউনিয়নের দলমত নির্বিশেষে কয়েক হাজার মানুষের উপস্থিতি দেখা গেছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান। সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সহিদুল-উল আহসান।
সমাবেশে বক্ত্যব্য রাখেন, পিরোজুপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য সালমা রহমান হ্যাপি, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আজম খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাজ্জাদ সাকীব বাদশা, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এস এম মুইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, উপজেলা কৃষক লীগের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার প্রমুখ
পথসভায় বক্তারা বলেন, নৌকা মার্কার প্রার্থী ফারজানা আক্তার আওয়ামী পরিবারের মেয়ে। একইসাথে সে অত্র ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারের জেষ্ঠ্য পুত্রবধূ। ফারজানা একজন শিক্ষিত ও মেধাবী মেয়ে। অত্র ইউনিয়নে দীর্ঘ পচিশ বছরে কোন উন্নয়নের ছোয়া লাগেনি। তার শশুর আব্দুর রব সিকদার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এলাকায় নানা উন্নয়নমূলক কাজ শুরু করেছিলেন। এমন সময় তিনি পরপারের ডাকে আমাদের ছেড়ে চলে গেছেন। তাই তার অসমাপ্ত কাজগুলো করার জন্য ফারজানা আক্তার নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে দেশের এলাকার উন্নয়ন আর থেমে থাকবেনা। কারণ জননেত্রী শেখ হাসিনা সরকার তাকে নৌকা মার্কা দিয়ে এলাকায় পাঠিয়েছেন।
এ সময় মাঠে উপস্থিত হাজার হাজার মানুষ নৌকা মার্কায় ভোট প্রদান করে ফারজানা আক্তারকে বিপুল ভোটে নির্বাচিত করাসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালি করার প্রত্যয় ব্যক্ত করেন।
