প্রধান সূচি

জামাত, শিবির, রাজাকার, বিএনপি থেকে সতর্ক থাকতে হবে, এরা এই দেশ ধ্বংস করতে চায় : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, জামাত, শিবির, রাজাকার, বিএনপি থেকে সতর্ক থাকতে হবে। এরা এই দেশ ধ্বংস করতে চায়, রাষ্ট্র ধ্বংস করতে চায়, হিন্দু মুসলিমের সম্প্রিতি ধ্বংস করতে চায়। তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। শনিবার দুপুরে পিরোজপুরের শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সততার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি অসাম্প্রদায়িক রাজনীতি, উন্নয়নের রাজনীতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও সরকার গঠনের সুযোগ করে দেয়ার আহব্বান জানান তিনি। এসময় মন্ত্রী পিরোজপুর-১ আসনের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।


সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য গৌতম নারায়ন রায় চৌধুরী, কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান সিহার হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ হোসেন, আওয়ামী ওলামা লীগের সভাপতি ফারুক আব্দল্লাহ, কলাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম শিমুল, যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, ইউনিয়ন আওয়ামী নেতা সরোয়ার হোসেন হাওলাদার প্রমুখ।
এর আগে মন্ত্রী শনিবার সকালে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ওয়াটার এন্ড ম্যানেজমেন্ট প্রজেক্ট মৎস্য অধিদপ্তর অংশ এর আওতায় প্রদর্শনী উপকরণ বিতরণ ও মৎস্য অবমুক্তকরন অনুষ্ঠানে এবং জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতার উদ্বোধন ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিকেলে তিনি নাজিরপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন ও মাটিভাঙ্গা ইউনিয়নে উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial