১০ টাকার টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকার টিকিট কেটে চক্ষু পরীক্ষা করিয়েছেন। শনিবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে চক্ষু পরীক্ষা করান তিনি।
ফেরার পথে হাসপাতালে আগত রোগী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তাদের সঙ্গে ছবিও তোলেন তিনি। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উপস্থিত সবাই উচ্ছ¡াসে মেতে ওঠেন।
উল্লেখ্য, নিয়মিত চেকআপের অংশ হিসেবে আগেও এখানে একাধিকবার ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে ইউপি নির্বাচন : ইউনিয়ন আ’লীগের তিন নেতাকে উপজেলা আ’লীগের শোকজ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ নৌকার প্রার্থীর বিরুদ্ধে »
