পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
নবাগত পুলিশ সুপারের সাথে পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কর্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবাগত পুলিশ সুপার মো. সফিউর রহমান, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু (দৈনিক জনকন্ঠ), সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ (যমুনা টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন), সিনিয়র সাংবাদিক এডভোকেট মাহমুদ হোসেন (বাংলাদেশ বেতার ও ইউএনবি) গৌতম চৌধুরী (বাংলাদেশ সংবাদ সংস্থা), মো. মুনিরুজ্জামান নাসিম (দৈনিক ইত্তেফাক), জিয়াউল আহসান (ডেইলী অবজারভার), ফসিউল ইসলাম বাচ্চু (দৈনিক সমকাল ও চ্যানেল আই), রশীদ আল মুনান সুজন (এনটিভি), শিরিনা আফরোজ (দৈনিক কালের কন্ঠ ও একুশে টিভি), হাবিবুর রহমান (ডিবিসি টেলিভিশন ও ডেইলী ষ্টার), হাসিবুল হাসান হাসিব (দেশ টিভি ও বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কম)।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) নাসিম এ গুলশান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন মোহাম্মদ আবীরসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্টনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ও পিরোজপুর থেকে প্রকাশিত প্রত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
