প্রধান সূচি

ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পৌর আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম এ আউয়াল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ^াস, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল, জিয়াউল আহসান গাজী।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদুল্লাহ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাইনসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial