প্রধান সূচি

Wednesday, June 7th, 2023

 

আমরাই মানুষের ভোটের অধিকারের সুরক্ষা দেব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতই দেশি-বিদেশি চাপ আসুক, এ দেশের মানুষ চাপের কাছে মাথা নত করবে না। আমরাই আমাদের দেশের মানুষের ভোটের অধিকারের সুরক্ষা দেব। আমরা পরমুখাপেক্ষী হবো না, পরের ওপর নির্ভর করে থাকবো না। ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে আওয়ামী লীগ। দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে যা করার তা আওয়ামী লীগই করেছে। দেশের জনগণ তাদের ভোটের অধিকার নিয়ে এখন সচেতন। কেউ ভোটের অধিকার কেড়ে নিলেবিস্তারিত পড়ুন


ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম এ আউয়াল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ^াস, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন


কৃষি উন্নয়নে দখলীয় খাল উদ্ধার ও খননের দাবি শরণখোলার চাষিদের

বাগেরহাটের শরণখোলাকে কৃষিতে সয়ংসম্পূর্ণ করতে হলে সেচ ব্যবস্থা উন্নত করতে হবে। এজন্য মৃত খাল উদ্ধার করে পূন:খননের মাধ্যমে পানিপ্রবাহ তৈরীর কোনো বিকল্প নেই। বুধবার খুলনা কৃষি অঞ্চরের আয়োজনে দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় অংশগ্রহনকারী চাষি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা এই দাবি জানান। তাদের দাবি, শরণখোলার চারটি ইউনিয়নে ফসলি জমির মধ্য থেকে প্রবাহিত পুরনো অসংখ্য খাল দখল হয়েছে। অনেক খাল ভারট হয়ে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। পানি সংকটের কারণে এক ফসল ওঠার পর এখনো হাজার হাজার বিঘা জমি অনাবাদি অবস্থায় পড়ে থাকে। এসব খালবিস্তারিত পড়ুন


পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অফিস ভাংচুর ॥ আহত ৬

পিরোজপুরে ছাত্রলীগের দুই গ্রুপ আবারো সংঘাতে লিপ্ত হয়েছে। পুরোনো বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে ছাত্রলীগের এক গ্রুপ হামলা করে পিরোজপুর শহরস্থ সাধনা ব্রিজ সংলগ্ন জেলা ছাত্রলীগে সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের ব্যক্তিগত অফিস ভাংচুর করা হয়। রাত সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষ জেলা ছাত্রলীগ নেতা (দলীয় কোন পদবঞ্চিত) হাফিজুর রহমান জুম্মানের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল হামলা অফিস ভাংচুর করে। এসময় তারা ইফতেখার মাহমুদ সজলের মোটর সাইকেলসহ ২টি মোটর সাইকেল, অফিসের চেয়ার ভাংচুর করে। হামলায় অফিসে থাকা সজলের অনুসারী ৬ জন ছাত্রলীগ নেতা আহত হয়। আহতরা হলেন- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো.বিস্তারিত পড়ুন


মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহের র‌্যালী ও আলোচনা সভা

মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালী শেষে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় পুষ্টি বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় পুষ্টি বিষয়ক উম্মুক্ত আলোচনায় উপস্থিতিদের নানা প্রশ্নের জবাব দেন পুষ্টি সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ পুষ্টি সপ্তাহ উদযাপিত হচ্ছে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুষ্টিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial