প্রধান সূচি

মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহের র‌্যালী ও আলোচনা সভা

মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালী বের হয়।
র‌্যালী শেষে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় পুষ্টি বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় পুষ্টি বিষয়ক উম্মুক্ত আলোচনায় উপস্থিতিদের নানা প্রশ্নের জবাব দেন পুষ্টি সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ পুষ্টি সপ্তাহ উদযাপিত হচ্ছে।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইব্রাহিম হোসেন, মেডিকেল অফিসার স্বরূপ পোদ্দার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পরমা সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, নার্স, মিডওয়াইফ ও জেজেএস, রূপান্তর, ফ্রেন্ডশিপসহ বিভিন্ন এনজিও’র প্রতিনিধিরা।
এদিকে, কৃষি ও পশু পালনের মধ্য দিয়ে পুষ্টি কার্যক্রমে অসামান্য অবদান রাখায় আসমা বেগম ও কমলা মল্লিককে নিউট্রিশন চ্যাম্পিয়ান-২০২৩ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন জানান, সপ্তাহব্যাপী নানা আয়োজনে উপজেলাব্যাপী পালিত হবে পুষ্টি সম্পর্কিত প্রচারণা ও ফ্রি সেবা প্রদান কার্যক্রম। বুধবার প্রথম দিন পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। এরপর দ্বিতীয় দিনে পুষ্টি প্রতিযোগিতা ও পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা, তৃতীয় দিনে এতিমখানায় পুষ্টি বার্তা প্রদান ও পুষ্টিকর খাবার বিতরণ, চতুর্থ দিনে মাতৃ পুষ্টি নিশ্চিতকরণে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ ও উন্নতমানের পুষ্টিকর খাবার বিতরণ, পঞ্চম দিনে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, ষষ্ঠ দিনে প্রবীণদের নিয়ে সেমিনার ও বিনামূল্যে রক্তের গ্লুকোজ পরীক্ষা এবং পুষ্টিকর খাবার বিতরণ, আর সপ্তম দিনে খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য ও নগর পুষ্টি বিষয়ক আলোচনা এবং পুরস্কার বিতরণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial