প্রধান সূচি

মায়ের চিকিৎসার টাকা যোগাতে শিশু রোহানের মাথায় …

রোহান হাওলাদার ওরফে জীবন। বয়স কতই বা হবে, হয়তো ৯ কি ১০ বছর। যদিও রোহান বলে ওর বয়স ১৩ বছর। মাথায় তার এখন সংসারের বোঝা। মায়ের চিকিৎসার টাকা যোগাতে হবে। বাসায় রয়েছে ৬ বছরের ছোট আরও একটা ভাই, তার মুখেও খাবার যোগাতে হবে। তাই রাস্তায় নেমেছে পানি বিক্রি করতে। কেস ভর্তি পানির বোতল মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের পাড়েরহাট রোড মোড় বাসষ্ট্যান্ডে। পানি বিক্রি করে যা আয় হবে তাই নিয়ে সে বাসায় যাবে। টাকা তুলে দিবে মায়ের হাতে তার (মায়ের) চিকিৎসার জন্য। আর এজন্য সে পানি বিক্রির টাকা থেকে দুপুরেরও কিছু কিনে খায় নি। পানি বিক্রি শেষে সন্ধ্যায় বাসায় গিয়ে খাবে।
নিজে ঠিক মতো হাটতে পারছে না, পানির বোতল ভর্তি কেসটি রোহান একা মাথায় নিতে পারছে না আবার একা সেটি মাথায় উঠাতেও পারছে না। আর সেই অবস্থায় এক কেস পানি মাথায় নিয়ে বাসস্ট্যান্ডে হেটে বেড়াচ্ছে রোহান।
আজ সোমবার বিকেল ৫টার দিকে এভাবে দেখা যায় রোহানকে পানির বোতল ভর্তি কেস মাথায় নিয়ে বিক্রি করতে। ব্যস্ত রাস্তায় ভয়ে ভয়ে পথ চলতে তাকে। দূর থেকে রোহানের একটা ছবি তুলে কাছে গিয়ে দেখা যায়, রোহান হাপিয়ে উঠছে, মাথার বোঝার ব্যাথায় যেন কুকড়ে যাচ্ছে। একটা পানি কিনে তার বিষয়ে জিজ্ঞেস করলে সে জানায় তার নাম রোহান। পিতার নাম জসিম হাওলাদার আর মায়ের নাম লাভলী। থাকে পিরোজপুর বলেশ্বর সেতু সংলগ্ন একটা ছোট ভাড়া বাসায়। পড়ছে ক্লাশ টু- তে। তাও পিরোজপুর এপেক্স ক্লাব পরিচালিত নৈশ বিদ্যালয়ে। বয়স কত জিজ্ঞেস করলে বলে ১৩। এই বয়সে পানি বিক্রি করার কারণ জানতে চাইলে রোহান বলে- একদিন আগে তার মা লাভলী’র পা ভেঙ্গে গেছে। সে এখন হাটতে পারে না, কাজে যেতে পারে না। মায়ের চিকিৎসার জন্য পানি বিক্রি করতে আসছে।


রোহান জানায়, তার বাবা জসিম হাওলাদার তার (রোহান) মা আর তাদের দুই ভাই ছেড়ে অন্যত্র গিয়ে বিয়ে করে থাকছে। তবে কোথায় থাকে তা রোহান জানে না। তার মা (রোহান) পিরোজপুর শহরের একটি হোটেলে কাজ করে। বরিবার সেখানে সিড়ি দিয়ে পা পিছলে পড়ে গিয়ে তার পা ভেঙ্গে গেছে। মায়ের চিকিৎসা আর ওষুধ কিনতে কয়েক হাজার টাকা লাগবে। তাই আজ (সোমবার) সকাল থেকে সে নেমেছে পানি বিক্রি করতে। পানি বিক্রি করার টাকা জমিয়ে মায়ের চিকিৎসা করারে আর ওষুধ কিনবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial