প্রধান সূচি

পিরোজপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

পিরোজপুর জেলায় অগ্নিকান্ডে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ৫৬ জনকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, উপকারভোগী মাহবুবুল আলম ও রীনা বেগম।
পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর মানবিক মনোভাব থেকে অগ্নিদুর্গতদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে এ অনুদান প্রদান করেছেন। এ অনুদানের অর্থ বিকাশের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিজে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু উপকারভোগীদের অনেকের নিজস্ব বিকাশ নম্বর থাকায় তা সম্ভব হয়নি। তারপরও প্রধানমন্ত্রীর ঐকান্তিকতার নিদর্শনস্বরূপ জেলা প্রশাসনের মাধ্যমে এই অর্থ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দিতে পেরে আমরা কৃতার্থ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial