প্রধান সূচি

পিরোজপুরে আনসার ও ভিডিপি সদস্যদের সেলাই, ফ্যাশন ডিজাইন ও নকশি কাঁথা প্রশিক্ষণ

পিরোজপুরে আনসার ও ভিডিপি সদস্যদের সেলাই, ফ্যাশন ডিজাইন ও নকশি কাঁথা প্রশিক্ষণ শুরু হয়েছে। ৬০ দিনব্যাপী এ প্রশিক্ষণে বরিশাল বিভাগের ৬ জেলার ৩০ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ গ্রহণ করছেন।
পিরোজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচি ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন বরিশাল আনসার ও ভিডিপি’র রেঞ্জ কমান্ডার মো. আশরাফুল আলম (বিএমএস)।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. আলমগীর হোসেন সরদার, সার্কেল অ্যাডজুন্ট্যান্ট মো. শফিকুল ইসলাম এবং নেছারাবাদ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ওবায়দুর রহমান।


পিরোজপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. আলমগীর হোসেন সরদার জানান, এই প্রথমবারের মতো পিরোজপুরে একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রের শুরুতেই বরিশাল বিভাগের ৬ জেলার ৩০ জন আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ৬০ দিনব্যাপী সেলাই, ফ্যাশন ডিজাইন ও অতিরিক্ত হিসেবে নকশি কাঁথা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পরবর্তীতে এই কেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্যদের কম্পিউটারসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে করে আনসার ও ভিডিপি সদস্যরা স্বনির্ভর হতে পারে। তাদের আত্ম-সামাজিক উন্নয়ন করতে পারে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial