প্রধান সূচি

ঈদ উপলক্ষে পিরোজপুরে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে যুবলীগ নেতা মাকসুদুল ইসলাম লিটন সিকদারের খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিরোজপুরে পিছিয়ে পড়া অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুবলীগ। কেন্দ্রীয় যুবলীগের আহবানে পিরোজপুর যুবলীগ নেতা ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদারের আয়োজনে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০ টায় পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে তিন শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, আলু, তেল, দুধ, চিনি ও সেমাই বিতরণ করা হয়।


বিতরণ অনুষ্ঠানে জেলা যুবলীগের সদস্য রাসেল আহম্মেদ সুপন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কামরান সিকদার সুইট, এস এম আবদুল্লাহ, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম চুন্নু, ইয়ার হোসেন লাভলু, মো. তুলিপ, পিন্টু সেখ, তন্ময় তনু, চয়ন সিকদার উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial