পিরোজপুরে প্রধানমন্ত্রীর পক্ষে জেলা স্বেচ্ছাসেবকলীগের ঈদ উপহার বিতরণ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ হিসেবে নতুন কাপড় ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে টাউন ক্লাব মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সুমন সিকদারের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজাসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।
এ সময় শহরের বিভিন্ন এলাকার দুই শতাধিক নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় ও লুঙ্গী বিতরণ করা হয়।
উপহার বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই রমজানে ইফতার পার্টি না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন- সারা দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। যার ফলে রমজানে খাদ্য দ্রব্য ও ইফতার বিতরণ এবং ঈদ পূর্ববর্তী ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সাধারণ মানুষের মুখে হাসি ফোটালেই শেখ হাসিনা ভালো থাকেন। তাই স্বেচ্ছাসেবক লীগের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
