প্রধান সূচি

এবার ঈদের ছুটি ৫ দিন

আসন্ন ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ানো হয়েছে। ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে এবার ঈদে ছুটি মিলছে ৫ দিন।
সোমবার সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ২০ এপ্রিল ছুটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, মানুষের ভ্রমণ যেন স্মুথ হয় সেজন্য ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে।
এবার ঈদে সরকারি ছুটি ছিল ৩ দিন, যার দু’দিনই চলে যায় সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে। গত ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয় এবং এবার রোজা ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের দিন নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার।
এ ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রবিবার ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে অর্থাৎ ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা। তাই ওইদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এখন সব মিলিয়ে ঈদে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিন ছুটি মিলছে। আর রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল রোববার। সে ক্ষেত্রে ছুটি আরও বাড়তে পারে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial