Monday, April 10th, 2023
এবার ঈদের ছুটি ৫ দিন
আসন্ন ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ানো হয়েছে। ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে এবার ঈদে ছুটি মিলছে ৫ দিন। সোমবার সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ২০ এপ্রিল ছুটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, মানুষের ভ্রমণ যেন স্মুথ হয় সেজন্য ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে। এবার ঈদে সরকারি ছুটি ছিল ৩ দিন, যার দু’দিনই চলে যায় সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে। গত ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয় এবং এবার রোজাবিস্তারিত পড়ুন
