প্রধান সূচি

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় দিনমজুর আহত

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. বাবুল মল্লিক (৫০) নামে এ দিনমজুর গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত বাবুল মল্লিক পশ্চিম দুর্গাপুর এলাকার মৃত এসাহাক মল্লিকের ছেলে।
ঘটনা সুত্রে জানা গেছে, স্থানীয় আ. সালাম হাওলাদারের সাথে গত ২ বছর ধরে বাবুল মল্লিকের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বাবুল মল্লিক ২ বছর আগে জমি ক্রয় করার জন্য আ. সালামকে নগত কিছু টাকা দেয়। কিন্তু আ. সালাম জমি ক্রয় না করে দিয়ে কৌশলে বাবুল মলিকøকে বিভিন্ন কথায় সময় ক্ষেপন করে আসছে।
সোমবার সকালে এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে নালিশ জানাতে বাবুল মল্লিক রওনা হলে সালাম হাওলাদার লোকজন নিয়ে তাকে ইউনিয়ন পরিষদে যেতে বাঁধা দেয়। এ সময় বাকবিতন্ডার একপর্যায়ে সালাম হাওলাদার, তার ছেলে রফিকুল হাওলাদার এবং সালাম হাওলাদারের ভাই রাসেল শেখ বাবুল মল্লিকের উপর দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। হামলায় বাবুল মল্লিক লুটিয়ে পরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকৎসার জন্য পিরোজপুর হাসপাতালে এনে ভর্তি করে। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial