প্রধান সূচি

পিরোজপুরে সাংবাদিকের গেরেজে ভাংচুর : আগুন দেওয়ার চেষ্টা

পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডে মুক্তারকাঠী এলাকায় পিরোজপুর পেস্রক্লাবের দপ্তর সম্পাদক তামিম সরদারের অটোরিক্সার নির্মানাধীন গেরেজে হামলা ভাংচুর করে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুবৃত্তরা। সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, ধারণা করা হচ্ছে অটোরিক্সার নির্মানাধীন গেরেজটি ভোর রাতের দিকে ভাংচুর চালিয়ে প্রেট্রোল দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এটি পূবর্শ শত্রুতার জের ধরে হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।
সাংবাদিক তামিম জানায়, অটোরিক্সার নির্মানাধিন গেরেটির কাজ চলমান ছিলো। রমজানের কারনে কয়েকদিন কাজ বন্ধ রাখা হয়েছিলো। এ সুযোগে সোমবার ভোর রাতে হামলা চালিয়ে ভাংচুর করে পেট্রোল দিয়ে আগুন দেয় দুবৃত্তরা। এতে নির্মানাধীন ঘরের সামনের অংশে ভাংচুর চালিয়ে আগুন দিলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়।
পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সলর সরদার জিয়াউল হাসান টিপু জানায় গভীর রাতে ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে। রমজানের মধ্যে এমনটা হতে পারে ধারণা করা যায় না। তবে জমি জমা নিয়ে পারিবারিক বিরোধের কারনে এমনটা হতে পারে বলে ধারণা করছে সবাই।
পিরোজপুর সদর থানার এস আই শাহেদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গেরেজের সামনের অংশে ভাংচুর চালানো হয়েছে এবং ভেতরের অংশে আগুন দেয়ার চেষ্টা চালানো হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি আ.জ.মো: মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থালে গিয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুক ব্যবস্থা চলমান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial